Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সোনাঝুরি হাট: জবাব তলব গ্রিন ট্রাইব্যুনালের

কোন দপ্তরের নির্দেশে শান্তিনিকেতনে সোনাঝুরি জঙ্গলে বসে হাট? এবার ৪ সপ্তাহের মধ্যে বনদপ্তরের কাছে এই প্রশ্নের জবাব তলব করল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল।

সোনাঝুরি হাট: জবাব তলব গ্রিন ট্রাইব্যুনালের
  • ১৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোন দপ্তরের নির্দেশে শান্তিনিকেতনে সোনাঝুরি জঙ্গলে বসে হাট? এবার ৪ সপ্তাহের মধ্যে বনদপ্তরের কাছে এই প্রশ্নের জবাব তলব করল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। ২০২৬ সালের ২০ জানুয়ারির মধ্যে বন দপ্তরকে হলফনামা আকারে প্রশ্নের জবাব দিতে হবে। জানুয়ারি মাসে এই মামলার চূড়ান্ত শুনানি। 

Advertisement

বন দপ্তরের জায়গায় ব্যবসায়িক সোনাঝুরির হাট  বসা বেআইনি। এমন অভিযোগ তুলে মামলা করেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। তাঁর দাবি, আগেই বনদপ্তর হলফনামা দিয়ে জানিয়েছে যে, তাদের জায়গায় একটি হাট বসে। কিন্তু  সরকারের কোন দপ্তরের অনুমতিতে এই হাট বসে তার উত্তর নেই। এবার এই প্রশ্নের উত্তর দিতে হবে বন দপ্তরকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ