Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আড়াই দশক পর ফিরল স্মৃতি রাজস্থান থেকে ফিরছেন লাভপুরের মহিলা

আড়াই দশক পর স্মৃতি ফিরে পেয়েছেন বীরভূমের লাভপুরের রুপালি হেমব্রম। ২০০১ সালে তিনি নিখোঁজ হন।

আড়াই দশক পর ফিরল স্মৃতি রাজস্থান থেকে ফিরছেন লাভপুরের মহিলা
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: আড়াই দশক পর স্মৃতি ফিরে পেয়েছেন বীরভূমের লাভপুরের রুপালি হেমব্রম। ২০০১ সালে তিনি নিখোঁজ হন। ঘুরতে ঘুরতে পৌঁছন রাজস্থানে। সেখানকার ভরতপুরের একটি আশ্রমে এতদিন ছিলেন। হঠাৎ তাঁর মনে পড়ে পুরনো কথা। আশ্রম কর্তৃপক্ষ তাঁর পরিচয় জানতে পেরেই তাঁকে ফেরানোর উদ্যোগ নেয়। আশ্রম কর্তৃপক্ষ ও সোশ্যাল মিডিয়ার কল্যাণে অবশেষে বাড়ি ফিরতে চলেছেন ওই আদিবাসী মহিলা। তাঁকে বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়েছেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ।‌ বুধবার মহিলার বড় ছেলে ষষ্ঠী হেমব্রম ও তৃণমূলের লাভপুর আদিবাসী সেলের সভাপতি নারু মুর্মুকে সঙ্গে নিয়ে বিমানে রাজস্থানে রওনা দেন বিধায়ক। আগামী শনিবার ওই মহিলা লাভপুরে ফিরবেন বলে জানা গিয়েছে। 

Advertisement

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাঘাটার আদিবাসীপাড়ার বিশু হেমব্রমের সঙ্গে রুপালির বিয়ে হয়। তাঁদের দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। ‌প্রায় ২৪বছর আগে ২০০১ সালে রুপালিদেবী আকস্মিকভাবে স্মৃতিশক্তি হারান। তার কিছুদিনের মধ্যেই তিনি নিখোঁজ হয়ে যান। তাঁর আর কোনও সন্ধান পাওয়া যায়নি। সম্প্রতি রাজস্থানের ভরতপুর জেলার একটি আশ্রম কর্তৃপক্ষ ইন্টারনেট থেকে নম্বর সংগ্রহ করে লাঘাটার একটি হোটেলে ফোন করে। আশ্রম কর্তৃপক্ষ জানায়, রুপালিদেবী গত ২৪ বছর ধরে তাদের আশ্রয়ে রয়েছেন। এরপর রুপালিদেবীকে ফেরানোর ব্যাপারে পরিবারের লোকজন ও স্থানীয়রা এলাকার বিধায়ক অভিজিৎ সিংহের দ্বারস্থ হন। বিধায়ক রুপালিদেবীকে বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়েছেন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ