নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর্থিক তছরুপের অভিযোগ উঠল সিএবি’র কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তীর বিরুদ্ধে। পাশাপাশি ঐতিহ্যশালী উয়াড়ি ক্লাবেরও অন্যতম কর্তা তিনি। অভিযোগ, ক্লাবের অ্যাকাউন্ট থেকে ৬ লক্ষ টাকা নিজের কোম্পানির অ্যাকাউন্টে সরিয়ে নেন তিনি। সম্প্রতি ক্লাবের অ্যাকাউন্টস অডিট করে গরমিল ধরা পড়ে। এরপরেই লেক থানায় প্রবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন উয়াড়ির কতিপয় কর্তা। এই বিষয়ে প্রবীর চক্রবর্তীকে ফোন করা হলেও তিনি তা ধরেননি। এই ঘটনার শোরগোল পড়েছে ময়দানে। প্রবীরের বিরুদ্ধে অভিযোগ অবশ্য নতুন নয়। প্রায় দু’দশক আগে সিএবিতে কোশেন্ট কেলেঙ্কারিতে জড়িয়ে বিতাড়িত হন তিনি। পরবর্তীতে বহাল তবিয়তেই ফের ক্লাব প্রশাসনে ছড়ি ঘোরাচ্ছেন প্রবীর চক্রবর্তী।



