Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআর আতঙ্ক: নাকে নল লাগিয়েই হাজির শুনানিতে, মৃত্যু জয়নগরের বৃদ্ধের

এসআইআর আতঙ্কে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম নাজিতুল মোল্লা (৬৮)। তিনি জয়নগর ২ নম্বর ব্লকের উত্তর ঠাকুরের চক এলাকার বাসিন্দা।

এসআইআর আতঙ্ক: নাকে নল লাগিয়েই  হাজির শুনানিতে, মৃত্যু জয়নগরের বৃদ্ধের
  • ৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: এসআইআর আতঙ্কে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম নাজিতুল মোল্লা (৬৮)। তিনি জয়নগর ২ নম্বর ব্লকের উত্তর ঠাকুরের চক এলাকার বাসিন্দা। তাঁর পরিবারের সদস্যদের দাবি, নাজিতুলের নাম ছিল না ২০০২ সালের ভোটার তালিকায়। তা জানার পর থেকে আতঙ্কে ভুগছিলেন তিনি। চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন। ভর্তি করাতে হয় ডায়মন্ডহারবারের একটি বেসরকারি হাসপাতালে। তার মধ্যেই তাঁর বাড়িতে শুনানির নোটিস আসে। ৩১ ডিসেম্বর ছিল তাঁর শুনানির ডেট। বাধ্য হয়ে তিনি হাসপালাতের বন্ডে সই করে নাকে অক্সিজেনের নল লাগিয়ে ওই দিন শুনানি কেন্দ্রে আসেন। বাড়ি ফেরার পর আরও গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখানেই শুক্রবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। মৃতের ছেলে হারুন মোল্লা বলেন, ‘অসুস্থ অবস্থায় বাবাকে শুনানিতে যেতে হবে ভাবিনি। নির্বাচন কমিশন অদ্ভুত নিয়ম করেছে। যাতায়াতের ধকল বাবা নিতে পারেনি।’ বৃদ্ধের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকেই কাঠগড়ায় তুলেছেন জয়নগর ২ নম্বর ব্লকের তৃণমূল নেতা সাহাবুদ্দিন শেখ। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ