Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআর: রবিবার বৈঠকে মতুয়ারা

এসআইআর কেন্দ্রিক বর্তমান অবস্থায় মতুয়া সম্প্রদায়ের মানুষজন কোন পথে এগোবেন, আন্দোলন কর্মসূচি কী হবে— তা নিয়ে রবিবার বৈঠকে বসছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ।

এসআইআর: রবিবার বৈঠকে মতুয়ারা
  • ৩১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর কেন্দ্রিক বর্তমান অবস্থায় মতুয়া সম্প্রদায়ের মানুষজন কোন পথে এগোবেন, আন্দোলন কর্মসূচি কী হবে— তা নিয়ে রবিবার বৈঠকে বসছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এই বৈঠক হবে। সেখানে বিস্তারিত আলোচনা হবে এসআইআর বিষয়ে কী করা হবে। মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর বলেন, আমরা রবিবার আলোচনা করে সিদ্ধান্ত নেব আন্দোলনকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া যায়। মতুয়া সম্প্রদায়ের মানুষের উপর কোনওভাবে আঘাত এলে আমরা বরদাস্ত করব না। কার্যকরী সভাপতি নবীন বিশ্বাস বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আমরা ভোট দিয়েছিলাম। সাধারণ মানুষের ভোটে কেন্দ্রের সরকার তৈরি হয়েছে। এখন কোন ভিত্তিতে আমাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। এটা আমরা মেনে নেব না। আন্দোলন হবেই। কোন পথে আন্দোলন, সেটা রবিবার সিদ্ধান্ত নেওয়া হবে। মতুয়া সম্প্রদায়ের মধ্যে এসআইআর নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। তাঁদের পাশে থাকা এবং সর্বতোভাবে সহযোগিতা কীভাবে করা যায়, সেই বিষয়ে রবিবার সিদ্ধান্ত নেবে মতুয়া মহাসংঘ।

Advertisement
সম্পর্কিত সংবাদ