Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

এসআইআর-উদ্বেগে বহু মানুষ, মানছেন মনোরোগ বিশেষজ্ঞরা, সঠিক তথ্যের অভাবেই বাড়ছে উৎকণ্ঠা

সমাজের কমবেশি ১০ শতাংশ মানুষ উৎকণ্ঠা ও উদ্বেগপ্রবণ। এসআইআর আতঙ্ক তাঁদের মধ্যেই তীব্র প্রভাব বিস্তার করেছে। তাঁরা ঘাবড়ে যাচ্ছেন। এর মূলে রয়েছে না-জানা অথবা বিষয়টি সহজ সরল করে না-জানানোর মতো সমস্যা। এমনই জানাচ্ছেন শহরের নামকরা মনস্তাত্ত্বিক এবং মনোরোগ বিশেষজ্ঞরা।

এসআইআর-উদ্বেগে বহু মানুষ,  মানছেন মনোরোগ বিশেষজ্ঞরা, সঠিক তথ্যের অভাবেই বাড়ছে উৎকণ্ঠা
  • ৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সমাজের কমবেশি ১০ শতাংশ মানুষ উৎকণ্ঠা ও উদ্বেগপ্রবণ। এসআইআর আতঙ্ক তাঁদের মধ্যেই তীব্র প্রভাব বিস্তার করেছে। তাঁরা ঘাবড়ে যাচ্ছেন। এর মূলে রয়েছে না-জানা অথবা বিষয়টি সহজ সরল করে না-জানানোর মতো সমস্যা। এমনই জানাচ্ছেন শহরের নামকরা মনস্তাত্ত্বিক এবং মনোরোগ বিশেষজ্ঞরা। 

Advertisement

প্রসঙ্গত, শাসক তৃণমূল দাবি করেছে, বিজেপির চাপানো এসআইআরের আতঙ্কে গত একসপ্তাহে সাতজনের মৃত্যু হয়েছে! আসলে ন্যায্য ভোটার হওয়া সত্ত্বেও ষড়যন্ত্র করে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত এই কেন্দ্রীয় কর্মসূচি। অন্যদিকে, রাজ্যের বিরোধী দল বিজেপি এই দাবিকে অবান্তর ও মনগড়া বলে মনে করছে। উলটে, রাজনৈতিক ফায়দা তোলার জন্য একে রাজ্যের শাসকের কৌশল বলে তারা প্রচার চালাচ্ছে পালটা। 
শহরের নামকরা মনোবিদ ডঃ অমিত চক্রবর্তী বলেন, এসআইআর নিয়ে নিঃসন্দেহে বহু মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে। যেভাবে কাতারে কাতারে মানুষ এসআইআরের ফর্ম পাঠিয়ে জানার চেষ্টা করছেন, কাগজপত্র খুঁজছেন, তাতে বোঝাই যাচ্ছে, কিছু মানুষ আতঙ্কিত। অথচ এসআইআরে যে নাগরিকত্ব বাদ যাবে না, সেই কথাগুলি সহজ সরলভাবে প্রচারই করা হচ্ছে না। সেই কারণে উদ্বেগও বাড়ছে। 
তিনি বলেন, সাধারণ উদ্বেগ, প্রিয়জনের জন্য চিন্তা সকলেই করেন। কিন্তু, সাধারণভাবে সমাজের ৮-১০ শতাংশ মানুষ অতিরিক্ত উদ্বেগপ্রবণ। নতুন কিছু হলে তাঁরা বেশি ঘাবড়ে যান। মনোবিজ্ঞানে প্রমাণিত যে উদ্বেগ-উৎকণ্ঠা তুমুল ছোঁয়াচে। একজনকে দেখলে অন্যজনের মধ্যে ঝড়ের গতিতে ছড়ায়। পিজি হাসপাতালে মনোরোগ চিকিৎসা কেন্দ্র ইনস্টিটিউট অব সাইকিয়াট্রির মনোরোগ সমাজকর্ম বিভাগের প্রধান মায়াঙ্ক কুমার বলেন, বহু মানুষ এসআইআর নিয়ে আতঙ্কিত। উদ্বিগ্ন, উৎকণ্ঠায় ভুগছেন তাঁরা। এর মধ্যে যেমন অনেকের উদ্বিগ্ন হওয়ার কারণ আছে, তেমনই অনেকেরই উৎকণ্ঠায় ভোগার বিন্দুমাত্র কারণ নেই। কিন্তু তাঁরাও উদ্বিগ্ন হয়ে আছেন। আসলে সরকারি কাজকর্মের রূপায়ণ কীভাবে হবে, তাতে স্বচ্ছতা থাকবে কি না, আদৌ তাঁর বা পরিবারের সদস্যদের নাম তোলা হবে কি না, তা নিয়ে তাঁরা খুবই ভাবিত।

Advertisement
সম্পর্কিত সংবাদ