Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ওমানে ট্রেকিং করতে গিয়ে মৃত্যু গায়িকা চিত্রা আইয়ারের দিদির

ওমানে ট্রেকিং করতে গিয়ে মৃত্যু হল জনপ্রিয় মালয়ালম গায়িকা চিত্রা আইয়ারের দিদি শারদা আইয়ারের। তিনি কেরলের বাসিন্দা। জানা গিয়েছে, ওমানে কর্মরত ছিলেন তিনি।

ওমানে ট্রেকিং করতে গিয়ে মৃত্যু  গায়িকা চিত্রা আইয়ারের দিদির
  • ৬ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

তিরুবনন্তপুরম: ওমানে ট্রেকিং করতে গিয়ে মৃত্যু হল জনপ্রিয় মালয়ালম গায়িকা চিত্রা আইয়ারের দিদি শারদা আইয়ারের। তিনি কেরলের বাসিন্দা। জানা গিয়েছে, ওমানে কর্মরত ছিলেন তিনি। গত ২ জানুয়ারি পরিচিত কয়েকজনের সঙ্গে জেবেল শামস এলাকায় ট্রেকিং করতে গিয়েছিলেন। খাড়া পাহাড় আর দুর্গম রাস্তার কারণে ভ্রমণপিপাসুদের কাছে ওই এলাকা বেশ জনপ্রিয়। মনে করা হচ্ছে, দুর্গম পথে চলতে গিয়েই দুর্ঘটনার মুখে পড়েন শারদা। যদিও তাঁর মৃত্যুর সঠিক কারণ প্রকাশ্যে আসেনি। পরিবার সূত্রে খবর, শারদার দেহ ওমান থেকে কেরলে আনা হবে না। আগামী ৭ জানুয়ারি সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর শারদা ও চিত্রার বাবা প্রয়াত হন। বাবার শেষকৃত্যে যোগ দিতে ভারতে এসেছিলেন। বড়োদিনের আগে তিনি ফের ওমানে ফিরে যান। তার পরেই দুর্ঘটনার কবলে পড়লেন শারদা। সোশ্যাল মিডিয়ায় দিদির মৃত্যু সংবাদ পোস্ট করে চিত্রা লিখেছেন, ‘ওঁর অভাব জীবনে পূরণ হওয়ার নয়।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ