গুজরাতে এবার তৈরি হচ্ছে ‘সিন্দুর বন’
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: অপারেশন সিন্দুরের স্মরণে গুজরাতে ‘সিন্দুর বন’ নামে একটি পার্ক বানানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে, ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তের কাছে কচ্ছ এলাকায় আট হেক্টর জমিতে তৈরি হবে এই স্মারক পার্ক। এক বছরের মধ্যে এই পার্ক তৈরির পরিকল্পনা রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যে বনভূমি তৈরির প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে। ভূজ-মাণ্ডবী সড়কের ধারেই এই ঘন জঙ্গল তৈরি করা হবে।

Advertisement