Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আইপিএলের ধাঁচে শুরু শিলিগুড়ি চ্যালেঞ্জার্স ট্রফি

যুদ্ধ পরিস্থিতিতে আইপিএল স্থগিত। তবে টি২০ এর এই জনপ্রিয় লিগের ধাঁচে ক্রিকেটে মেতে উঠছে শিলিগুড়ি।

আইপিএলের ধাঁচে শুরু  শিলিগুড়ি চ্যালেঞ্জার্স ট্রফি
  • ১৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: যুদ্ধ পরিস্থিতিতে আইপিএল স্থগিত। তবে টি২০ এর এই জনপ্রিয় লিগের ধাঁচে ক্রিকেটে মেতে উঠছে শিলিগুড়ি। শহরের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু হয়েছে শিলিগুড়ি চ্যালেঞ্জার্স ট্রফির টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা। রবিবার সন্ধ্যায় এর উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

Advertisement

তবে, এবার শিলিগুড়ির ক্রিকেট প্রেমীদের বড় আক্ষেপ, নিজের শহরের কোনও ক্লাবের এই টুর্নামেন্টের না খেলা। গতবারের চ্যাম্পিয়ন মুখার্জি চ্যালেঞ্জার্স, রানার্স জিটিএস ক্লাব, অগ্রগামী সঙ্ঘ, বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের মত ক্রিকেট প্রধান ক্লাবগুলি না থাকায় প্রতিযোগিতার আকর্ষণ নিয়ে চর্চা রয়েছে। তবে আয়োজনে স্বস্তিকা যুবক সঙ্ঘ কোনও ত্রুটি রাখেনি। আইপিএল’এর অনুকরণে মাঠের যাবতীয় আয়োজন করা হয়েছে। ডিসপ্লে বোর্ড সহ সবই রয়েছে।
রবিবার প্রথম ম্যাচ বৃষ্টিতে সম্পূর্ণ হতে পারেনি। সোমবার সকালে জলপাইগুড়ি ও সিকিম ম্যাচের বাকি অংশের খেলা হয়। সোমবার সকালে অসমাপ্ত ইনিংস খেলতে নেমে  জলপাইগুড়িকে ৩ উইকেটে পরাজিত করে সিকিম রয়্যাল চ্যালেঞ্জার্স। প্রথমে ব্যাট করে জলপাইগুড়ি ২০ ওভারে ৮ উইকেটে ১৩১ রান করেছিল।  দলের পক্ষে উল্লেখযোগ্য রান করেন ভাস্কর রায় (২৮ বলে ৩৯) ও রঞ্জিত কুমার (১০ বলে ৩১ রান)। বিপক্ষের বিরাজ কৃষ্ণ ২০ রানে তিনটি উইকেট নিয়েছেন। 
জবাবে সিকিম ১৪ ওভারে ৭ উইকেটে ১৩৩ রান করে ৬ উইকেটে ম্যাচ জেতে। সিকিমের হয়ে উল্লেখযোগ্য রান করেন পুনিত যাদব (১১ বলে ২৯)। বোলিংয়ের সাফল্যের পর ব্যাটে ১৩ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন বিজয়ী দলের বিরাজ কৃষ্ণ।
দুপুরে  সোমবারের প্রথম ম্যাচে মালদহ বাঁশবেড়িয়া সানরাইজকে ৬ উইকেটে পরাজিত করে কোচবিহার এবিএস রয়্যালস। প্রথমে ব্যাট করতে নেমে ১৭ ওভারে মালদহ ১১১ রানে গুটিয়ে যায়।  সর্বোচ্চ রান করেন আশিক প্যাটেল (১৬ বলে ২৪)। বিপক্ষের মায়াঙ্ক কুমার ২৪  রানে তিনটি এবং হর্ষ কুমার ১৪ রানে তিনটি উইকেট নেন। 
জবাবে কোচবিহার ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান করে ম্যাচ জেতে।  অর্ধশত রান করেন কোচবিহারের অলোক কৃষ্ণদেব কুমার (৩৭ বলে ৫১)।  রান য়েছেন সুদর্শন কুমার (২৫ বলে ৩৮)। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন হর্ষ কুমার।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ