তালাহাসি: বৃহস্পতিবার ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকবাজের হামলা। আর এই এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। জখম আরও ৫। বর্তমানে সকলেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তবে জখমের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিন হামলার খবর পেয়ে তড়িঘড়ি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পৌঁছয় পুলিস। ইতিমধ্যেই ওই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি। আপাতত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অন্যান্য কর্মসূচি বাতিল করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।



