Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

কানাডায় ফের কপিল শর্মার কাফে লক্ষ্য করে চলল গুলি

কানাডার সারেতে ফের কৌতুকশিল্পী কপিল শর্মার কাফে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। গত চারমাসে এই নিয়ে তিনবার। ইতিমধ্যে বুধবার রাতের ঘটনার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য গোল্ডি ধিলো ও কুলদীপ সিধু।

কানাডায় ফের কপিল শর্মার কাফে লক্ষ্য করে চলল গুলি
  • ১৭ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

অটোয়া: কানাডার সারেতে ফের কৌতুকশিল্পী কপিল শর্মার কাফে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। গত চারমাসে এই নিয়ে তিনবার। ইতিমধ্যে বুধবার রাতের ঘটনার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য গোল্ডি ধিলো ও কুলদীপ সিধু। কাফের সামনে বন্দুকবাজদের তাণ্ডবের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, কাফের সামনে এসে দাঁড়াচ্ছে একটি গাড়ি। কিছুক্ষণের পরে গাড়ির কাচ নামায় এক ব্যক্তি। তারপর হ্যান্ডগান নিয়ে নাগাড়ে গুলি চালাতে থাকে সে। সূত্রের খবর, কমপক্ষে ছ’বার গুলি চালানো হয়। পরে সোশ্যাল মিডিয়ায় আম জনতাকে কাফে থেকে দূরে থাকার বার্তা দেয় দুই গ্যাংস্টার। গোল্ডিদের বার্তা, ‘আমরা কাপস কাফেতে হামলার দায় স্বীকার করছি। সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই। তবে যাদের সঙ্গে আছে তারা দূরে থাকুন। অবৈধ কাজ করিয়ে টাকা না দেওয়া ব্যক্তিদেরও সাবধান করা হচ্ছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ