Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মমতার প্রশংসায় শিবসেনা উদ্ধব দলের সাংসদ

ঝটিকা সফরে কলকাতায় এসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন শিবসেনা (ইউবিটি) দলের সাংসদ অরবিন্দ সাওয়ান্ত।

মমতার প্রশংসায় শিবসেনা উদ্ধব দলের সাংসদ
  • ২৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঝটিকা সফরে কলকাতায় এসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন শিবসেনা (ইউবিটি) দলের সাংসদ অরবিন্দ সাওয়ান্ত। শনি ও রবিবার তিনি কলকাতায় ছিলেন। বরানগরে দলের এক সদস্যের বাড়িতে গিয়েছিলেন। দলের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে মিলিত হন। ঘরোয়া বৈঠক করেন। সাংগঠনিক বিষয়ে আলাপ-আলোচনা করেন। রাজ্য ও দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে টেলিফোনে দেওয়া প্রতিক্রিয়ায় শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) দলের লোকসভার নেতা অরবিন্দ সাওয়ান্ত বলেন, গোটা দেশে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই আমরা দেখছি। তাঁর পাশে আমরা আছি। উনি একজন সুদক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানুষের স্বার্থে লড়াই করা নেত্রী। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতি সমর্থন আমাদের রয়েছে। বাংলায় তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার কোনও চিন্তাভাবনা আমাদের এখনই নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ