Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শেখ শাহজাহান: রিপোর্ট চাইল হাইকোর্ট

বছরখানেক আগে সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তদন্তে গিয়ে আক্রমণের শিকার হয়েছিলেন ইডি আধিকারিকরা।

শেখ শাহজাহান: রিপোর্ট চাইল হাইকোর্ট
  • ৩০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছরখানেক আগে সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তদন্তে গিয়ে আক্রমণের শিকার হয়েছিলেন ইডি আধিকারিকরা। এবার সেই ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। 

Advertisement

এই মামলার তদন্ত করছে সিবিআই। সাতদিনের মধ্যে তাদের এই মামলার তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দিতে হবে, মঙ্গলবার এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। আগামী ৭ তারিখ মামলার পরবর্তী শুনানি। এদিন আদালতে সিবিআই জানায়, এই মামলার তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তারা বিস্তারিত রিপোর্ট পেশ করতে চায়। এর পরেই সিবিআইকে এক সপ্তাহ সময় দেন বিচারপতি ঘোষ। 
গত বছর ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেখানে তাঁদের উপর চড়াও হন গ্রামবাসীদের একাংশ। যদিও কয়েকটি মহলের দাবি, হামলাকারীরা সকলেই ছিলেন শাহজাহানের অনুগামী। এর দিন কয়েক পরেই ওই ঘটনায় শাহজাহানকে গ্রেপ্তার করে রাজ্য পুলিস। পরে তাঁকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। সেই মামলায় জামিন চেয়ে সম্প্রতি হাইকোর্টের দ্বারস্থ হন শাহজাহান।  

সম্পর্কিত সংবাদ