Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

শরবতে তেষ্টা মেটে

পুদিনা পাতা আর লেবু একই সঙ্গে হজমশক্তি বাড়ায়, শরীর তাজা রাখে আর শরীরে একটা কুলিং এফেক্ট আনে। ফলে গরমে পুদিনার শরবত খুবই উপকারী। তরমুজের রস খেলে ত্বক উজ্জ্বল হয়।

শরবতে তেষ্টা মেটে
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

একে গরম, তার উপর আবার দমবন্ধ করা আর্দ্র আবহাওয়া। শরীর এখন জল চাইছে বেশি। এমন দিনে পেট ঠান্ডা রাখার মতো শরবত খান।

Advertisement

পুদিনা পাতা আর লেবু একই সঙ্গে হজমশক্তি বাড়ায়, শরীর তাজা রাখে আর শরীরে একটা কুলিং এফেক্ট আনে। ফলে গরমে পুদিনার শরবত খুবই উপকারী। তরমুজের রস খেলে ত্বক উজ্জ্বল হয়। তার সঙ্গে শরীরে জলের জোগানও বাড়ে। এনার্জি বাড়াতেও এই ফল দারুণ কাজ করে। আনারসের রস শরীরের পক্ষে খুব ভালো। হৃদরোগীদের পক্ষে এই ফল বিশেষ উপকারী। গরমে শরীর ঠান্ডা পানীয় চায়। অতিরিক্ত জলের প্রয়োজন হয় এই মরশুমে। আর সেই চাহিদা মেটাতেই ফলের রস প্রয়োজন। আমাদের শরীরে পুষ্টি জোগাতে নানা ফল বিভিন্নভাবে কাজ করে। আজ এমনই কয়েকটি ফলের রসের রেসিপি দিলেন ইয়েলো স্ট্র রেস্তরাঁর কর্ণধার বিক্রম খিনওয়াসারা, যাতে পুষ্টি ও স্বাদ দুই-ই পাবেন।    

 

হাইড্রেটর স্ট্র

উপকরণ: তরমুজ ৮৫০ গ্রাম, পুদিনা ৮ গ্রাম, লেবু ১ খানা।

পদ্ধতি: একটা জুসার জারে প্রথমে পুদিনা পাতা দিন। তরমুজ ছোট টুকরো করে কেটে নিন। তারপর তা থেকে সব দানা ফেলে দিন। এবার জুসারে দানা ছাড়া তরমুজের টুকরো যোগ করুন। এবার জুসার চালিয়ে তরমুজের রস বের করে নিন। এই জুস আলাদা একটা পাত্রে ঢেলে রেখে দিন। এবার তার সঙ্গে লেবুর রস মেশান। একটু সচেতনভাবে মেশাবেন। যদি দেখেন প্রচুর রস বেরিয়েছে লেবু থেকে তাহলে তরমুজের মিষ্টির সঙ্গে তাল রেখে পরিমাণ মতো রস মেশাবেন। চামচের সাহায্যে ভালো করে গুলে নিন। তারপর তা গ্লাসে ঢেলে পরিবেশন করুন। এই জুসে আলাদা করে চিনি মেশানো হয় না। ফলের স্বাদেই তা মিষ্টি লাগে। তবে ঠান্ডা বেশি চাইলে অতিরিক্ত বরফ অবশ্যই মেশাতে পারেন।

রিফ্রেশার স্ট্র

উপকরণ: আনারস ছোট টুকরো করে কাটা ৮৫০ গ্রাম, পুদিনা পাতা ৭ গ্রাম, লেবু ১ খানা, মধু ১৫ মিলি। 

পদ্ধতি: একটা জুসার জারে পুদিনা পাতা দিন। তার সঙ্গে আনারসের ছোট করে কাটা টুকরো মেশান। এবার জুসার চালিয়ে আনারস থেকে জুস বের করে নিন। তা ছাঁকনিতে ছেঁকে আলাদা একটা পাত্রে ঢালুন। আনারসের রসের সঙ্গে লেবুর রস মেশান। এরপর তা চামচের সাহায্যে গুলে নিন। চামচে করে মুখে দিয়ে স্বাদ আন্দাজ করে নিন। তারপর তার সঙ্গে মধু মেশান। এবার ব্লেন্ডারে দিয়ে পুরো মিশ্রণটা একবার ব্লেন্ড করে নিন। তারপর তা গ্লাসে ঢেলে, বরফ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। 

মিন্ট কুলার লেমোনেড

উপকরণ: বড় আকারের লেবু ২-৩টে, পুদিনা পাতা ৮ গ্রাম, জল ২২৫ মিলি, সুগার সিরাপ ৭৫ মিলি, বরফ ৪ টুকরো, চাট মশলা ১ চা চামচ, বিটনুন ১ চা চামচ।

পদ্ধতি: একটা ব্লেন্ডিং জারে বরফের টুকরো নিন। তাতে চিনির রস বা সুগার সিরাপ মেশান। এরপর বিটনুন দিন। তার সঙ্গে চাট মশলা যোগ করুন। এই মিশ্রণে পুদিনা পাতা কুচি করে মিশিয়ে দিন। তারপর পরিমাণ মতো জল দিন। এবার ব্লেন্ডারে সবটা দিয়ে মিশিয়ে নিন। মোটামুটি ৩০ সেকেন্ড ব্লেন্ডিং জার চালাবেন। তাতেই মিহি মিশ্রণ পাবেন। এই মিশ্রণ ছাঁকনিতে ছেঁকে গ্লাসে ঢেলে দিন। উপর থেকে সামান্য চাট মশলা এবং বিটনুন ছড়িয়ে দিন। অল্প বরফ কুচিও যোগ করতে পারেন। গোটা দুটো পুদিনা পাতা সাজিয়ে পরিবেশন করুন। 

সম্পর্কিত সংবাদ