Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুরনো সহযোদ্ধাদের দিয়েই রাজ্য কমিটি সাজাচ্ছেন শমীক ভট্টাচার্য

বছর ঘুরলেই ভোট। তাই বঙ্গ বিজেপির নয়া রাজ্য কমিটিতে জায়গা পেতে মরিয়া দলের বড় অংশ। নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের টিমে থাকার জন্য চরম লড়াই চলছে গেরুয়া শিবিরে।

পুরনো সহযোদ্ধাদের দিয়েই রাজ্য কমিটি সাজাচ্ছেন শমীক ভট্টাচার্য
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছর ঘুরলেই ভোট। তাই বঙ্গ বিজেপির নয়া রাজ্য কমিটিতে জায়গা পেতে মরিয়া দলের বড় অংশ। নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের টিমে থাকার জন্য চরম লড়াই চলছে গেরুয়া শিবিরে। সাধারণ সম্পাদক, সম্পাদক, সহসভাপতি পদগুলি আগ্রহের কেন্দ্রে। এক্ষেত্রে সবচেয়ে টেনশনে রয়েছেন ‘দলবদলু’ এবং ‘তৎকাল’ বিজেপি নেতারা। কেননা, ২০২১ সালের পর থেকে সংশ্লিষ্ট নেতারা নিজেদের জমিদারি তৈরি করে ফেলেছিলেন। শমীকবাবু দায়িত্ব নেওয়ার পর আদি ও পুরনো কর্মী-নেতাদের উদ্দেশ্যে স্পষ্ট ইতিবাচক বার্তা দিয়েছেন। আর তাতেই ঘুম উড়েছে নব্য বিজেপি নেতৃত্বের। সাধারণত রাজ্য সভাপতি যাঁদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, মূলত তাঁদের নিয়েই কমিটি হয়। সূত্রের দাবি, নতুন কমিটির নামের তালিকা প্রায় তৈরি। শমীকবাবু শুক্রবার দিল্লি থেকে ফিরে এলে তা চূড়ান্ত হবে। তারপর কেশব ভবনের ছাড়পত্র পেলে তা ঘোষণা করা হবে। দল থেকে বেশ কিছু হারিয়ে যাওয়া ও শাস্তিপ্রাপ্ত নেতা এবার কমিটিতে ঠাঁই পেতে চলেছেন। শাস্তি তুলে নেওয়ার প্রয়োজনীয় অনুমোদন শমীক জোগাড় করে ফেলেছেন। মঙ্গলবার অমিত শাহের সঙ্গে বৈঠকে কমিটির বিষয় নিয়ে কথা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ