Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতের সেভেন সিস্টার্স বাংলাদেশের! পাক সেনাকর্তাকে বিকৃত মানচিত্র উপহার ইউনুসের

শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই বাংলাদেশের অন্দরে ভারত বিরোধিতার সুর চড়ছে। উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য (সেভেন সিস্টার্স) দখল নিয়ে একাধিকবার উসকানিমূলক কথাবার্তা শোনা গিয়েছে বাংলাদেশের নেতাদের মুখে। এবার সেই বিতর্ক আরও উসকে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।

ভারতের সেভেন সিস্টার্স বাংলাদেশের! পাক সেনাকর্তাকে বিকৃত মানচিত্র উপহার ইউনুসের
  • ২৮ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

ঢাকা: শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই বাংলাদেশের অন্দরে ভারত বিরোধিতার সুর চড়ছে। উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য (সেভেন সিস্টার্স) দখল নিয়ে একাধিকবার উসকানিমূলক কথাবার্তা শোনা গিয়েছে বাংলাদেশের নেতাদের মুখে। এবার সেই বিতর্ক আরও উসকে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। ঢাকায় দাঁড়িয়ে পাকিস্তানি সেনার শীর্ষ আধিকারিককে বই উপহার দিয়েছেন তিনি। সেই বইয়ের প্রচ্ছদে দেখা যাচ্ছে, বাংলাদেশের একটি ‘বিকৃত’ মানচিত্র ছাপা রয়েছে। সেই মানচিত্রে ভারতের অসম সহ সাতটি রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। সেই ছবি প্রকাশ্যে আসতেই প্রবল সমালোচনার মুখে পড়েছেন ইউনুস। এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তর-পূর্বের সাত রাজ্য, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ও‌঩ড়িশা নিয়ে ‘গ্রেটার বাংলাদেশ’-এর মানচিত্র প্রকাশ করা হয়েছিল। ইউনুস নিজেও চীনে গিয়ে ‘সেভেন সিস্টার্স’ নিয়ে মন্তব্য করেছিলেন। কিন্তু পাক সেনার একজন শীর্ষ আধিকারিকের পাশে দাঁড়িয়ে ইউনুস ‘বিকৃত মানচিত্র’ সহ ছবি নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তানের ঘনিষ্ঠ হতেই অন্তর্বর্তী সরকারের এমন কার্যকলাপ কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত ভারতের বিদেশ মন্ত্রক এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি। 

Advertisement

গত সপ্তাহে বাংলাদেশ সফরে এসেছিলেন পাকিস্তানি সেনার জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা। দু’দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতেই এই সফর বলে ঢাকা সূত্রে জানা গিয়েছে। যদিও বাংলাদেশে যেভাবে পাকিস্তানের প্রভাব বৃদ্ধি পাচ্ছে, তাতে এই সফরের অন্য উদ্দেশ্য থাকতে পারে বলেও মনে করেছিলেন অনেকে। রবিবার ইউনুসের সঙ্গে বৈঠক করেন মির্জা। আলোচনার শেষে ‘জুলাই বিপ্লব’ সংক্রান্ত একটি বই পাক সেনার আধিকারিকের হাতে তুলে দেন ইউনুস। ‘আর্ট অব ট্রায়াম্ফ’ নামে ওই বইয়ের প্রচ্ছদ নিয়েই বিতর্ক! কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই ধরনের মানচিত্র প্রকাশ আদতে ইচ্ছাকৃত উসকানি। ভারতের সার্বভৌমত্বকেই অপমান করতে চাইছে বাংলাদেশ। এতে দুই দেশের সম্পর্ক আরও তলানিতে যেতে পারে। 

সম্পর্কিত সংবাদ