Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

মুনাফা বৃদ্ধি সেনকো গোল্ডের

চলতি ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৪৮.৮ কোটি টাকার নিট মুনাফা করল সেনকো গোল্ড লিমিটেড। গত আর্থিক বছরের এই সময় সেই অঙ্ক ছিল ১২.১ কোটি টাকা।

মুনাফা বৃদ্ধি সেনকো গোল্ডের
  • ১৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৪৮.৮ কোটি টাকার নিট মুনাফা করল সেনকো গোল্ড লিমিটেড। গত আর্থিক বছরের এই সময় সেই অঙ্ক ছিল ১২.১ কোটি টাকা। সংস্থার দাবি, হিরের গয়নার চাহিদা অনেকটা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে মুনাফা। পাশাপাশি শেষ ত্রৈমাসিকে সংস্থার আয় পৌঁছেছে ১ হাজার ৫৩৬ কোটি টাকায়। চলতি অর্থবর্ষের প্রথম ছ’মাসে সেই অঙ্ক ৩ হাজার ৩৬২ কোটি টাকা। বৃদ্ধির হার ১৬%। সংস্থার এমডি ও সিইও শুভঙ্কর সেন জানিয়েছেন, আমাদের ধনতেরাস কেন্দ্রিক বিক্রির অঙ্ক অক্টোবরে ১ হাজার ৭০০ কোটি টাকায় পৌঁছেছে। উৎসব ও বিয়ের মরশুমকে কেন্দ্র করে আর্থিক সাফল্যের হার ধরে রাখা সম্ভব হবে বলে আমাদের আশা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ