Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

চীনের পরমাণু অস্ত্র সংক্রান্ত গোপন তথ্য ফাঁস আমেরিকায়, পদচ্যুত প্রেসিডেন্ট জিনপিং ঘনিষ্ঠ জেনারেল

চীনের পরমাণু অস্ত্র সংক্রান্ত গোপন তথ্য ফাঁস করছিলেন আমেরিকায়। এই অভিযোগে বরখাস্ত করা হল চীনের শীর্ষ সামরিক কর্তা জেনারেল ঝাং ইউশিয়াকে।

চীনের পরমাণু অস্ত্র সংক্রান্ত গোপন তথ্য ফাঁস আমেরিকায়, পদচ্যুত প্রেসিডেন্ট জিনপিং ঘনিষ্ঠ জেনারেল
  • ২৯ জানুয়ারি, ২০২৬ ১৫:০১
Prefer us on Google

হংকং: চীনের পরমাণু অস্ত্র সংক্রান্ত গোপন তথ্য ফাঁস করছিলেন আমেরিকায়। এই অভিযোগে বরখাস্ত করা হল চীনের শীর্ষ সামরিক কর্তা জেনারেল ঝাং ইউশিয়াকে। প্রেসিডেন্ট জি জিনপিংয়ের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত হিসেবে পরিচিত এই জেনারেলের বিরুদ্ধে তদন্তও চলছে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই, তা নিয়ে শোরগোল পড়েছে। জানা গিয়েছে, ৭৫ বছর বয়সি ঝাং ইউশিয়া চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারপার্সন ছিলেন। চীনের জাতীয় প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে ‘গুরুতর শৃঙ্খলাভঙ্গ ও আইন লঙ্ঘনের’ অভিযোগ উঠেছে।  চীনে এই ধরনের অভিযোগ সাধারণত দুর্নীতির দিকেই ইঙ্গিত করে। কেবল ঝাং ইউশিয়াই নন, আরও একজন শীর্ষ স্থানীয় সামরিক কর্তা লিউ ঝেনলির বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঘুষ নেওয়া, প্রাক্তন প্রতিরক্ষা ন্ত্রী নিয়োগের ক্ষেত্রে প্রভাব খাটানো সহ একাধিক অভিযোগ রয়েছে ঝাংয়ের বিরুদ্ধে। পাশাপাশি রাজনৈতিক প্রভাব বাড়াতে গোষ্ঠী তৈরির অভিযোগও উঠেছে। এই তদন্তের ফলে বর্তমানে সেন্ট্রাল মিলিটারি কমিশনের সাতটি পদের মধ্যে পাঁচটি পদই খালি রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ