Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

‘বর্তমান’ খবরের জের, তারাপীঠের ঐতিহ্যবাহী পূর্বসাগর আগের অবস্থায় ফেরাতে তদন্ত শুরু এসডিও’র

‘বর্তমান’ এর খবরের জেরে নড়েচড়ে বসল প্রশাসন। তারাপীঠের ঐতিহ্যবাহী পূর্বসাগর ও রামপুরহাট শহরের কলাবাগান পুকুরের পুরনো তথ্য ঘেঁটে আগের অবস্থায় ফিরিয়ে আনতে তদন্তে নামলেন খোদ মহকুমাশাসক তথা টিআরডিএর সিইও সৌরভ পান্ডে।

‘বর্তমান’ খবরের জের, তারাপীঠের ঐতিহ্যবাহী পূর্বসাগর আগের অবস্থায় ফেরাতে তদন্ত শুরু এসডিও’র
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: ‘বর্তমান’ এর খবরের জেরে নড়েচড়ে বসল প্রশাসন। তারাপীঠের ঐতিহ্যবাহী পূর্বসাগর ও রামপুরহাট শহরের কলাবাগান পুকুরের পুরনো তথ্য ঘেঁটে আগের অবস্থায় ফিরিয়ে আনতে তদন্তে নামলেন খোদ মহকুমাশাসক তথা টিআরডিএর সিইও সৌরভ পান্ডে। তিনি বলেন, ভরাটের অভিযোগ পাওয়ার পর কোনও কোনও জায়গায় নির্মাণকাজ বন্ধ হয়েছে। তারপর কী অ্যাকশন নেওয়া হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।     তারাপীঠে প্রশাসনের নাকের ডগায় ঐতিহ্যবাহী পুরনো পূর্বসাগর পুকুর ভরাট চলছে। বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণের জন্য অবৈধভাবে এই ভরাট কাজ চলছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে ধীরে ধীরে ভরাট চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। অভিযোগের ভিত্তিতে লোকদেখানো মাপজোক ও ভরাটকারীদের আগের অবস্থায় পুকুরটি ফিরিয়ে আনতে নোটিসের পর নোটিস দিয়ে দায় সেরেছে রামপুরহাট-২ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। তিন বছর ধরে একটু একটু করে নোংরা-আবর্জনা ফেলে পুকুরটি ভরাট অব্যাহত রয়েছে। তাতেই অন্য গন্ধ পাচ্ছেন তারাপীঠের বাসিন্দারা। গত ৩সেপ্টেম্বর পূর্বসাগর বাঁচাতে ডাকযোগে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন তারাপীঠের পাল ও পান্ডাপাড়ার বাসিন্দারা। তাঁদের মতে, কিছু ব্যক্তি লোভের বশবর্তী হয়ে দিনের পর দিন মাটি ও নোংরা আর্বজনা ফেলে পুকুরটি বন্ধ করে দিচ্ছেন। বাস্তুজমিতে রূপান্তরিত করতে পারলে মোটা দামে বিক্রি করা যাবে। 

Advertisement

রামপুরহাট শহরের ১২নম্বর ওয়ার্ডের থানা লাগোয়া জনগণের ব্যবহৃত একমাত্র কলাবাগান পুকুরও ভরাট হয়ে আসছে। পুকুরের পাশেই বাড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সুব্রত মাহারার। তিন বছর আগে অভিযোগ পেয়ে ব্যবস্থা নিয়েছিল পুরসভা। ভরাটের জায়গায় অবৈধ নির্মাণকাজ বন্ধ করার পাশাপাশি ভূমিদপ্তরকে দিয়ে মাপজোক ও পাড় দখল করে থাকা বসবাসকারীদের নোটিস দিয়েছিল। অভিযোগ, তারপরও নিত্যদিন বাজারের চারদিকের নোংরা, বাড়ির আবর্জনা ফেলে পুকুরটি ভরাট করা হচ্ছে। এক সময়ের বহুল ব্যবহৃত পুকুরটির বর্তমানে জীর্ণ দশা হয়েছে।  চলতি সপ্তাহে এই দু’টি পুকুর ভরাট নিয়ে ‘বর্তমান’-এ খবর প্রকাশিত হয়। সোচ্চার হন রামপুরহাট বিধায়ক তথা টিআরডিএর চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। গত সোমবার মহকুমাশাসকের সঙ্গে দেখা করেন তিনি। বলেন, যে যত বড়ই প্রভাবশালী হোক না কেন, কারও কথায় পুকুর ভরাট চলবে না। এনিয়ে উপরমহলে অভিযোগ করেছি। তার তদন্ত হওয়ার আগেই মহকুমা শাসককে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। যাতে রামপুরহাটের কোথাও পুকুর বুজিয়ে বহুতল বা বাড়ি নির্মাণ না হয়। তারাপীঠের ঐতিহ্যবাহী পূর্বসাগর পুকুর ভরাটের বিষয়েও বেআইনি নির্মাণ ভেঙে ফেলারও আবেদন জানান তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ