Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাস্ক বাধ্যতামূলক না হলেও করোনা নিয়ে সতর্ক স্কুলগুলি

করোনা সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় সতর্ক শহরের স্কুলগুলি। বেশ কিছু স্কুল টিফিন বা জলের বোতল ভাগ করে খেতে নিষেধ করেছে পড়ুয়াদের। মাস্ক পরে আসতেও বলেছে অনেকে। অনেকে মাস্ক বাধ্যতামূলক করেনি।

মাস্ক বাধ্যতামূলক না হলেও করোনা নিয়ে সতর্ক স্কুলগুলি
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় সতর্ক শহরের স্কুলগুলি। বেশ কিছু স্কুল টিফিন বা জলের বোতল ভাগ করে খেতে নিষেধ করেছে পড়ুয়াদের। মাস্ক পরে আসতেও বলেছে অনেকে। অনেকে মাস্ক বাধ্যতামূলক করেনি।

Advertisement

বেথুন কলেজিয়েট স্কুল প্রবল গরমের জন্য মাস্ক পরা এখনই বাধ্যতামূলক করছে না। তবে বাদবাকি সতর্কতামূলক পদক্ষেপ মেনে চলতে বলেছে। নারায়ণ দাস বাঙ্গুর মেমোরিয়াল স্কুল যেমন প্রয়োজনে মাস্ক পরে আসার পরামর্শ দিয়েছে। এর পাশাপাশি, জ্বর, কাশি, ঠান্ডা লাগা বা গলায় সংক্রমণ থাকলে পড়ুয়াদের স্কুলে পাঠাতে নিষেধ করেছে। বড়িশা জনকল্যাণ বিদ্যাপীঠ ফর গার্লস স্কুলে ঢোকার সময় শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্র-ছাত্রীদের হাত ধোওয়ার পরামর্শ দিয়েছে। পার্ক ইনস্টিটিউশন, চেতলা বয়েজ এখনই মাস্ক বাধ্যতামূলক না করলেও অন্যান্য সতর্কতা মেনে চলতে বলেছে পড়ুয়াদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ