Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

স্যামসাং ইলেকট্রনিক্সয়ের সহকারী সিইও হ্যান জং হি প্রয়াত

প্রয়াত স্যামসাং ইলেকট্রনিক্সয়ের সহকারী সিইও হ্যান জং হি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। এমনটাই জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় টেক কোম্পানিটি।

স্যামসাং ইলেকট্রনিক্সয়ের সহকারী সিইও হ্যান জং হি প্রয়াত
  • ২৫ মার্চ, ২০২৫ ১৩:০৩
Prefer us on Google

সিওল, ২৫ মার্চ: প্রয়াত স্যামসাং ইলেকট্রনিক্সয়ের সহকারী সিইও হ্যান জং হি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। এমনটাই জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় টেক কোম্পানিটি। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আর শেষরক্ষা হয়নি। হাসপাতালেই  মৃত্যু হয় হ্যানের। তাঁর জায়গায় কাকে বসানো হবে এখনও পর্যন্ত সেই বিষয়ে কিছুই জানায়নি স্যামসাং কর্তৃপক্ষ। জানা গিয়েছে, হ্যান জং হি স্যামসাংয়ের ইলেকট্রনিক্স ও মোবাইল ডিভাইসের ডিভিশনটি দেখতেন।

Advertisement

মাত্র তিনবছর আগেই এই পদে বসেছিলেন  তিনি। সূত্রের খবর, স্যামসাংয়ের মোবাইলে এআই টেকনোলজির ব্যবহার নিয়ে কাজ শুরু করেছিলেন  হ্যান। এমনকী স্যামসাংয়ের ফ্রিজ, ওয়াশিং মেশিন ও ভ্যাকুম ক্লিনারের মধ্যেও এআই প্রযুক্তির ব্যবহার শুরু করেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হল বলে মনে করছেন অনেকেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ