Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বিপদের কবলে সামান্থা

খ্যাতির বিড়ম্বনা। ভিড়ের মাঝে আটকে পড়লেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি হায়দরাবাদে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন নায়িকা। সেখানে ভিড়ের মাঝে আটকে পড়েন নায়িকা।

বিপদের কবলে সামান্থা
  • ২২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

খ্যাতির বিড়ম্বনা। ভিড়ের মাঝে আটকে পড়লেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি হায়দরাবাদে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন নায়িকা। সেখানে ভিড়ের মাঝে আটকে পড়েন নায়িকা। এতটাই ভিড় জমে গিয়েছিল যে নিজের গাড়ি পর্যন্ত যেতেই বেগ পেতে হয় সামান্থাকে। ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই অভিনেত্রী নিধি আগরওয়ালও ভিড়ের মাঝে হেনস্তার শিকার হন। ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ