Bartaman Logo
১৩ জুন, ২০২৬

ক্ষমা চাইলেন সাকেত গোখলে

শেষমেশ আদালতের নির্দেশ মেনে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সাকেত গোখলে। কেন্দ্রীয় পেট্রলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরীর স্ত্রী লক্ষ্মী পুরীর বিদেশে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে উল্লেখ করে ২০২১ সালের ১৩ এবং ২৩ জুন টুইট করেছিলেন তৃণমূলের রাজ্যসভার এই সাংসদ।

ক্ষমা চাইলেন সাকেত গোখলে
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শেষমেশ আদালতের নির্দেশ মেনে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সাকেত গোখলে। কেন্দ্রীয় পেট্রলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরীর স্ত্রী লক্ষ্মী পুরীর বিদেশে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে উল্লেখ করে ২০২১ সালের ১৩ এবং ২৩ জুন টুইট করেছিলেন তৃণমূলের রাজ্যসভার এই সাংসদ। তা আপত্তিকর বলে প্রবল প্রতিবাদ করেন লক্ষ্মী পুরী। দিল্লি আদালতে মানহানির মামলাও করেন তিনি। তারই পরিপ্রেক্ষিতে আদালত সাকেতকে সতর্ক করে। নির্দেশ দেয় প্রকাশ্যে ক্ষমা চান এবং ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিন। সাকেত সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেও রেহাই পাননি। উল্টে আদালত জানিয়েছিল, সাংসদ হিসেবে সাকেত যে বেতন পান, তার থেকে মাসে মাসে টাকা কেটে নেওয়া হোক। আদালতের চাপে পড়ে শেষমেশ সাকেত তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে ক্ষমা চেয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ