Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রিয়দর্শনের ছবিতে সইফ

পরিচালক প্রিয়দর্শনের পরিচালনায় কাজ করতে চলেছেন অভিনেতা সইফ আলি খান। দু’জনেই প্রায় ২৫ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন।

প্রিয়দর্শনের ছবিতে সইফ
  • ২১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পরিচালক প্রিয়দর্শনের পরিচালনায় কাজ করতে চলেছেন অভিনেতা সইফ আলি খান। দু’জনেই প্রায় ২৫ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন। তবে এর আগে কখনও প্রিয়দর্শনের পরিচালনায় কাজ করেননি সইফ। এবার সেটাই ঘটতে চলেছে। এই ছবিতে একজন অন্ধ ব্যক্তির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে। প্রথমবার এমন একটি চরিত্রে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অভিনেতা। মূলত কমেডি ঘরানার ছবি পরিচালনাতেই সিদ্ধহস্ত প্রিয়দর্শন। তবে সইফকে সেধরনের ছবির জন্য কাস্ট করেননি তিনি। শোনা যাচ্ছে, তাঁর ও সইফের প্রথম ছবি হবে থ্রিলার ঘরানার। ইতিমধ্যে চিত্রনাট্যের কাজ চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই শ্যুটিং শুরু হবে। এরপর ওটিটিতে ‘জুয়েল থিফ’ ছবিতে দেখা যাবে সইফকে। সেখানে অভিনেতা জয়দীপ আহলওয়াতের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ