Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাদলীচকে সেতুর বেহাল দশা, সংস্কারের দাবি

বাংলা-বিহার সংযোগকারী সেতুর বেহাল অবস্থা। রেলিং ভেঙে গিয়েছে

সাদলীচকে সেতুর বেহাল দশা, সংস্কারের দাবি
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বাংলা-বিহার সংযোগকারী সেতুর বেহাল অবস্থা। রেলিং ভেঙে গিয়েছে। সেতুর সংযোগকারী রাস্তার তলার মাটি সরে গিয়ে  খাঁড়িতে পড়েছে। ভেঙে গিয়েছে রাস্তার একাংশ। মাঝেমধ্যে দুর্ঘটনা হলেও ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা।

Advertisement

হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের সাদলীচক গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামে জালাল খাঁড়ির উপরে সেতুটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ ১৫ বছর আগে সেতুর দু’পাশের রেলিং ভেঙে গিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনকে বিষয়টি একাধিকবার জানানো হলেও গুরুত্ব দিচ্ছেন না বলে দাবি বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা আমিরুল ইসলাম বলেন, সেতুটি বহু পুরনো। ইসলামপুর ও‌ সাদলীচক অঞ্চলের বহু মানুষ এদিকে যাতায়াত করেন। ২০১৭ সালের বন্যায় সেতুটি বেশি দুর্বল হয়ে গিয়েছে। রাতে যানচালকরা ভাঙা রাস্তা বুঝতে না পেরে খাঁড়িতে পড়ে যাচ্ছে। প্রশাসনকে বিষয়টি জানালেও গুরুত্ব দেওয়া হচ্ছে না।
সাদলীচক পঞ্চায়েতের প্রধান আফসানা খাতুন বলেন, ব্লক প্রশাসন, জেলা পরিষদে একাধিকবার সেতুর বেহাল অবস্থার কথা জানানো হয়েছে। পঞ্চায়েত থেকে এতো বড় কাজ করা সম্ভব নয়। ফের একবার জানাব।
হরিশ্চন্দ্রপুর-২ এর বিডিও তাপস কুমার পাল বলেন, স্থানীয়রা কেউ সমস্যার কথা জানাননি। এমনকী স্থানীয় পঞ্চায়েত সদস্যও বিষয়টি নিয়ে খবর দেননি। সেতু ও রাস্তা পরিদর্শন করে সংস্কার করা হবে। রেলিংহীন সেতু। নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ