Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

নিউক্লিয়ার সাবমেরিন, ট্রাম্পের মন্তব্যকে গুরুত্ব দিতে চাইছে না রাশিয়া

নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েন নিয়ে রাশিয়া-আমেরিকা বাগযুদ্ধ তুঙ্গে। গত শুক্রবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়াকে টার্গেট করে ‘নির্দিষ্ট জায়গা’য় দু’টি নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েন করা হয়েছে।

নিউক্লিয়ার সাবমেরিন, ট্রাম্পের মন্তব্যকে গুরুত্ব দিতে চাইছে না রাশিয়া
  • ৫ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

মস্কো: নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েন নিয়ে রাশিয়া-আমেরিকা বাগযুদ্ধ তুঙ্গে। গত শুক্রবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়াকে টার্গেট করে ‘নির্দিষ্ট জায়গা’য় দু’টি নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েন করা হয়েছে। পাল্টা বিবৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে ‘গুরুত্বহীন’ বলে দাবি করল ক্রেমলিন। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মার্কিন দাবিকে কার্যত উড়িয়ে দিয়ে দাবি করেছেন, ‘পরমাণু অস্ত্র নিয়ে বেলাগাম মন্তব্য করা থেকে সকলকে সতর্ক থাকতে হবে।’ যদিও ট্রাম্পের বক্তব্যকে এখনই পারমাণবিক যুদ্ধের উস্কানি হিসাবে বিবেচনা করছে না ক্রেমলিন। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি তিনি কোনও উস্কানি দিচ্ছেন না।’

Advertisement

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নিউক্লিয়ার সাবমেরিন হুঁশিয়ারির পরই নতুন করে উত্তপ্ত হয়েছে দু’দেশের সম্পর্ক। রুশ সংসদের সদস্য ভিক্টর ভডোলস্কি বলেছিলেন, ‘আমেরিকাকে মোকাবিলা করার জন্য রাশিয়ার হাতে যথেষ্ট পরমাণু শক্তি রয়েছে।’ তবে এই প্রথম সরকারিভাবে ট্রাম্পের হুঁশিয়ারির জবাব দেওয়া হল। ক্রেমলিন বলেছে, ‘মার্কিন সাবমেরিনগুলি কমব্যাট ডিউটিতে রয়েছে। এটা একটা চলমান প্রক্রিয়া। তবে আমরা এই ধরনের কোনও বিতর্কে জড়াতে চাই না। এ বিষয়ে কোনও মন্তব্যও করতে এটা যতটা সরল, ততটাই জটিল। খুবই সংবেদনশীল বিষয়। যা মানুষকে আবেগঘন করে তোলে।’
প্রসঙ্গত ,রবিবার চীনের সঙ্গে যৌথ অ্যান্টি-সাবমেরিন মহড়ায় অংশ নেয় রুশ নৌবাহিনী। মহড়ার বিষয়টি আগে থেকেই ঠিক ছিল বলে জানানো হলেও, বিশ্বের দুই শক্তিধর রাষ্ট্রের বাগযুদ্ধে ক্রমেই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি।  

Advertisement
সম্পর্কিত সংবাদ