মুম্বই (পিটিআই): ফের টাকার দামে পতন। বৃহস্পতিবার ৪৮ পয়সা কমে মার্কিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম হয়েছে ৮৮.৭০ টাকা। এদিন শেয়ার বাজারেও সূচক ছিল নিম্নমুখী। বম্বে স্টক এক্সচেঞ্চের সূচক সেনসেক্স ৫৯২.৬৭ পয়েন্ট বা ০.৭০ শতাংশ কমেছে। লেনদেনের শেষে সেনসেক্স ৮৪,৪০৪.৪৬ পয়েন্টে থামে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের সূচক নিফটিও মাথা নুইয়েছে। এদিন ১৭৬.০৫ অঙ্ক বা ০.৬৮ শতাংশ কমে নিফটি পৌঁছয় ২৫,৮৭৭.৮৫ পয়েন্টে। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি লগ্নিকারীদের তহবিল তুলে নেওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে। সেইসঙ্গে ভবিষ্যৎ সুদের হারের পদক্ষেপ সম্পর্কে মার্কিন ফেডারেল রিজার্ভের কোনও স্পষ্ট পদক্ষেপ না থাকায় বিনিয়োগকারীদের বাজার থেকে মুখ ফিরিয়েছে।



