Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডাকাতি: অভিযুক্ত পুলিসের জামিনের আবেদন খারিজ

ডাকাতির ঘটনায় অভিযুক্ত এক পুলিস কনস্টেবলের জামিনের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট।

ডাকাতি: অভিযুক্ত পুলিসের জামিনের আবেদন খারিজ
  • ১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডাকাতির ঘটনায় অভিযুক্ত এক পুলিস কনস্টেবলের জামিনের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট। ৩৩ লক্ষ টাকা ডাকাতির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। আদালত জানিয়েছে, অভিযুক্ত ওই পুলিস কর্মীর বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ মিলেছে। তিনি প্রায় আড়াই বছর ধরে জেলে থাকলেও এখনই তাঁকে জামিন দেওয়া যাবে না।  

Advertisement

২০২২ সালের ২ নভেম্বর কলকাতার ময়ূরভঞ্জ রোডের ধারে একটি ডাকাতির ঘটনা ঘটে। অভিযোগ, সেখানে একটি হোটেলের ঘর থেকে ৩৩ লক্ষ ৩০ হাজার টাকা খোয়া যায়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একবালপুর থানার সিনিয়র কনস্টেবল এবং অপর এক কনস্টেবলকে গ্রেপ্তার করে পুলিস। সিনিয়র কনস্টেবলের জামিনের আবেদন আগেই খারিজ করেছে হাইকোর্ট। অন্য অভিযুক্ত জামিন চেয়ে হাইকোর্টের গ্রীষ্মাবকাশকালীন বেঞ্চে আবেদন জানান। তাঁর আবেদন ছিল, ঘটনার দিন সকাল ১০টায় সিনিয়র কনস্টেবলের নির্দেশে তিনি ময়ূরভঞ্জ এলাকার ওই হোটেলে যান। ঘটনা নিয়ে কিছু জানতেন না। সিনিয়র কনস্টেবলের কথায় হোটেল রুমের বাইরে পাহারা দিচ্ছিলেন। তাঁর আবেদন নিয়ে আদালত জানিয়েছে, আলিপুর আদালতে বিচার প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। এই অবস্থায় অভিযুক্তকে জামিন দেওয়া যাবে না। আলিপুর আদালতকে দ্রুত এই মামলায় র কাজ শেষ করার জন্যও বলেছে হাইকোর্ট। 

Advertisement
সম্পর্কিত সংবাদ