আর জি কর কাণ্ড: নির্যাতিতার মায়ের মেডিক্যাল রিপোর্ট তলব হাইকোর্টের
  • ২৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নবান্ন অভিযানের দিন আহত হয়েছিলেন আর জি করের নির্যাতিতা চিকিৎসকের মা। সেই ঘটনায় হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। যে বেসরকারি হাসপাতালে নির্যাতিতার মা ভর্তি ছিলেন, বুধবার মামলার শুনানিতে সেই বেসরকারি হাসপাতালের নথি রিপোর্ট আকারে চাইল হাইকোর্ট। 

Advertisement

যদিও এই ঘটনায় ইতিমধ্যেই আদালতের নির্দেশ মতো নিউমার্কেট এবং শেক্সপিয়ার সরণি থানার তরফে রিপোর্ট পেশ করা হয়েছে। তা দেখে বিচারপতির পর্যবেক্ষণ, পরিবারের অভিযোগের ভিত্তিতে ‘জিরো এফআইআর’ বা অন্য পদক্ষেপের প্রয়োজন আছে বলে মনে করছে না পুলিস। কিন্তু রাজ্যের তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছে, তা পর্যাপ্ত নয় বলে মনে করছে আদালত। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।