Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্রেডিট কার্ডের টোপ, সাড়ে ৪ লক্ষ খোয়ালেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজার, গ্রেপ্তার ১

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সহজে ক্রেডিট কার্ড করানোর টোপ। সে টোপ গিলে সাড়ে চার লক্ষ টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত এক ব্যাঙ্ক ম্যানেজার।

ক্রেডিট কার্ডের টোপ, সাড়ে  ৪ লক্ষ খোয়ালেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজার, গ্রেপ্তার ১
  • ২৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সহজে ক্রেডিট কার্ড করানোর টোপ। সে টোপ গিলে সাড়ে চার লক্ষ টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত এক ব্যাঙ্ক ম্যানেজার। কাশীপুর খানায় অভিযোগ জানান তিনি। তারপর মহম্মদ রশিদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিস। চক্রের বাকি সদস্যদের খোঁজ চলছে।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, একটি ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের অফার দিচ্ছে, ফেসবুকে তা দেখেন ওই প্রাক্তন ম্যানেজার। একাধিক সুবিধার কথা লেখা ছিল ফেসবুকের সে. পোস্টে। একটি ফোন নম্বরও দেওয়া ছিল। তাতে যোগাযোগ করেন ওই ব্যক্তি। তাঁকে বলা হয়, একটি লিঙ্ক পাঠানো হচ্ছে। তাতে ক্লিক করলে সমস্ত তথ্য মিলবে। এরপর বিভিন্ন ধরনের নথি নেয় প্রতারকরা। প্রাক্তন ম্যানেজার ওই লিঙ্কে ক্লিক করা মাত্র তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের দখল নিয়ে নেয় প্রতারকরা। কয়েক মিনিটের মধ্যে সাড়ে চার লক্ষ টাকা তুলে নেয়। প্রতারিত কাশীপুর থানায় অভিযোগ করেন। যে মোবাইল থেকে ফোন করা হয়েছিল তার সূত্র ধরে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পায় পুলিস। 
দেখা যায়, সেটি ভাড়া নেওয়া অ্যাকাউন্ট। সেটি খোলা হয়েছে মহম্মদ রশিদ নামে এক ব্যক্তির নামে। 
এরপর রশিদের বাড়ি হানা দিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিস। জানা গিয়েছে, চক্রের এক সদস্যের কথা মতো রশিদ অ্যাকাউন্টটি ভাড়া দিয়েছিলেন জালিয়াতদের। জালিয়াতির পর কমিশন কেটে বাকি টাকা চক্রের পান্ডাকে পৌঁছে দিতেন তিনি। তাঁকে জেরা করে চক্রের অন্য সদস্যদের নাম জানার চেষ্টা করছে পুলিস। 

Advertisement
সম্পর্কিত সংবাদ