Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

খুচরো মুদ্রাস্ফীতি আরও তলানিতে

মুদ্রাস্ফীতি কমেই চলেছে। অক্টোবরে আরও নামল। বুধবার সরকারি পরিসংখ্যানে এই তথ্যই জানানো হয়েছে। জিনিসপত্রের অগ্নিমূল্যে আমজনতা হিমশিম।

খুচরো মুদ্রাস্ফীতি আরও তলানিতে
  • ১৩ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

নয়াদিল্লি: মুদ্রাস্ফীতি কমেই চলেছে। অক্টোবরে আরও নামল। বুধবার সরকারি পরিসংখ্যানে এই তথ্যই জানানো হয়েছে। জিনিসপত্রের অগ্নিমূল্যে আমজনতা হিমশিম। কিন্তু সরকারের হিসেবে গত কয়েক মাস ধরেই নিম্নমুখী খুচরো মুদ্রাস্ফীতি। জিএসটি হ্রাস এবং সবজি ও ফলমূলের পড়তি দাম প্রভাব ফেলেছে মুদ্রাস্ফীতিতে। অক্টোবরে গ্রাহক মূল্য সূচক ভিত্তিক মুদ্রাস্ফীতি ছিল ০.২৫ শতাংশ। এই হার ২০১২ সালের পর সর্বনিম্ন।  সেপ্টেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির ছিল ১.৪৪ শতাংশ। আগের বছরের অক্টোবরে তা ছিল ৬.২১ শতাংশ। জাতীয় পরিসংখ্যান অফিস (এনএসও)-র প্রকাশিত তথ্য অনুযায়ী, খাদ্য মুদ্রাস্ফীতি শূন্যের নীচে। সেপ্টেম্বরের (-) ২.৩ শতাংশের চেয়ে আরও কমে অক্টোবরে হয়েছে (-) ৫.০২ শতাংশ।  এনএসও বলেছে, সেপ্টেম্বরে নয়া জিএসটির হার চালু হয়েছিল। অক্টোবরে এই জিএসটি হ্রাসের প্রভাব পড়েছে। তার উপর ভোজ্য তেল, ফল, ডিম, জুতো, শস্য ও উৎপাদিত পণ্যের মুদ্রাস্ফীতিও কমেছে। এর জেরেই খুচরো মুদ্রাস্ফীতির হার তলানিতে পৌঁছেছে। ২০২৫-২৬ অর্থবর্ষের  প্রথম ছ’মাসে গড় মুদ্রাস্ফীতির হার ছিল ২.২২ শতাংশ। যা রিজার্ভ ব্যাংকের নির্ধারিত লক্ষ্যের চেয়ে অনেকটাই কম। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ