আইটিসি সোনার-এ উৎকল ফেস্ট
আগামী ২৭ এপ্রিল পর্যন্ত আইটিসি সোনার-এ চলছে উৎকল ফেস্টিভযাল। প্রতিবছরই ভারতের নানা প্রদেশের খাবারের প্রচার করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শেফরা আসেন কলকাতার আইটিসি হোটেলে। সেখানে কখনও উত্তরভারতের খাবারের প্রদর্শনী হয় কখনও বা দক্ষিণের। এবার উৎকলের খাবার নিয়ে চলছে ফুড ফেস্ট। মেনুতে পাবেন পাখালা ভাত, দই পান্না, ওড়িয়া কাখালু ফুলা পিঠা, মাছ ভাজা, কণিকা ভাত, চাকুলি পিঠা, চিংগুড়ি নদিয়া রাসা, মাছ বেসারো, চিলকা ক্র্যাব কারি, কুঁকরো কষা, মাংস ঝোল, রসবলি, ছানা পোড়া, গুড় ক্ষীর সহ আরও নানারকম পদ। খাওয়ার খরচ মোটামুটি ১৮০০ টাকা জনপ্রতি।
ক্লাব ভার্দেতে দিল্লি দরবার
দিল্লির খাবার বৈচিত্র্যে ভরা। একইসঙ্গে ঝাল মশলাদার খাবার যেমন পাবেন তেমনই পাবেন হালকা ঝোল জাতীয় খাবারও। তেমনই কিছু পদ নিয়ে দিল্লি দরবার ফেস্ট শুরু হয়েছে ক্লাব ভার্দেতে। পাবেন রাজমা বা গালৌটি, ভূত ঝালোকিয়া পনির টিক্কা, মুর্গ মাসকা মালাই কষা, পনির মাখনওয়ালা, কড়াই ঝিংগা, নানা ধরনের রুটি, সুগন্ধি ভাত ইত্যাদি। শেষ পাতে থাকবে শাহী টুকরা। খাওয়ার খরচ মোটামুটি ৮০০ টাকা জনপ্রতি।
শান রেস্তরাঁয় নতুন মেনু
মোগলাই খাবারের নতুন মেনু নিয়ে হাজির শান রেস্তরাঁ। মোগলাই মেনুতে পাবেন মুর্গ বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন হরিয়ালি কাবাব, মুর্গ মুসল্লম, মালাই রেশমি কাবাব, মাহি পুদিনা টিক্কা ইত্যাদি। এছাড়া এই রেস্তরাঁর স্ন্যাক্স মেনুও খুবই উপাদেয়। পাবেন ফিশ ফিঙ্গার, পেরি পেরি ফিশ, পাস্তা আলফ্রেডো সহ আরও নানারকম খাবার। এখানে রেস্তরাঁর পাশাপাশি ব্যাঙ্কোয়েটও রয়েছে।
ট্যামারিন্ড রেস্তরাঁয় বিশেষ মেনু
গ্রীষ্মের শুরুতেই নতুন মেনু নিয়ে হাজির ট্যামারিন্ড রেস্তরাঁ। পাবেন লেবু দিয়ে ডাবের জল, মধু মাখা ফলের রস, ভেটকি তাওয়া ফ্রাই, চিকেন মালাই কাবাব, হরা ভরা কাবাব, মকাই মালাই শিক, কাজু পোলাও, আম্বত ডাল, মালাবার পনির, ভুনা গোস্ত, ছানার কোপ্তা, বেনারসি আলুর দম, স্টাফড কুলচা, আপ্পাম, কাঁচা আমের চাটনি, রাবড়ি মালপোয়া, ম্যাঙ্গো আইসক্রিম ইত্যাদি।