Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

রেস্তরাঁর খবর (১৭/০৫/২৫)

আগামী ২১ মে আন্তর্জাতিক চা দিবস। সেই উপলক্ষে দু’টি নতুন ফ্লেভারের চা পাবেন বর্মা বর্মা রেস্তরাঁর মেনুতে। তার মধ্যে রয়েছে বেরি মাচা বাবল টি।

রেস্তরাঁর খবর (১৭/০৫/২৫)
  • ১৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বর্মা বর্মা রেস্তরাঁয় চা উৎসব

Advertisement

আগামী ২১ মে আন্তর্জাতিক চা দিবস। সেই উপলক্ষে দু’টি নতুন ফ্লেভারের চা পাবেন বর্মা বর্মা রেস্তরাঁর মেনুতে। তার মধ্যে রয়েছে বেরি মাচা বাবল টি। এতে র‌্যাস্পবেরি পিউরি, সাবু দানা ইত্যাদি ব্যবহার করা হয়। এছাড়া আছে স্পাইসড অ্যাপ্রিকট আইসড টি। এই চায়ে মশলাদার খোবানি, শুকনো লঙ্কার ফ্লেক্স, বার্মিস খোবানির আচার ব্যবহার করা হয়েছে। চা দু’টির দাম ৩৩০ টাকা ও ৩৯০ টাকা।
ইউয়াচা রেস্তরাঁয় চায়ের নতুন ধরন
এখানে চায়ের সঙ্গে ক্যামোমিল ফুল যোগ করে তাতে একেবারেই ভিন্ন স্বাদ আনা হয়েছে। ক্যামোমিল ফ্লেভারড টি খুব অভিনব কিছু নয়। কিন্তু শেফ জানালেন, ফ্লেভার সাধারণত ক্যামোমিল ফুল ও পাতার নির্যাস থেকে সংগ্রহ করা হয়। এক্ষেত্রে ক্যামোমিলের ফুলগুলো শুকিয়ে নিয়ে তা প্রসেস করা হয়েছে। তারপর তার সঙ্গে চায়ের পাতা ফুটিয়ে যে নির্যাস বেরয় তা দিয়ে চায়ের লিকার বানানো হয়। ফলে ফুলের সুগন্ধ পাবেন এই চায়ে। দাম ৩৩৫ টাকা। এছাড়াও এখানে পাবেন বিভিন্ন ধরনের ডিমসাম। চায়ের সঙ্গে ‘টা’ হিসেবে উপভোগ করতে পারেন এগুলো। তার মধ্যে রয়েছে ভেজি চাইভ ডাম্পলিং, ক্রিস্পি অ্যাসপারাগাস, পামকিন কর্ন রোল, ফ্রায়েড টার্নিপ কেক উইথ ভেজিস, ভেজি সাংহাই ডাম্পলিং, চিকেন অ্যান্ড করিয়েন্ডার ডাম্পলিং, চিকেন সাংহাই ডাম্পলিং, পোচড পিকিং ডাম্পলিং, চিকেন চার সুই বান ইত্যাদি। 
নভোটেলে রয়্যাল 
আওয়াধি ফেস্ট
শেফ মঞ্জিলাতের নেতৃত্বে নভোটেলে আয়োজিত হতে চলেছে আওয়াধি খানার উৎসব। চলবে ২৫ মে পর্যন্ত। এই উৎসবের মেনুতে থাকবে মোগলাই ও পার্সি খাবারের নানা পদ। সব্জি জাফরানি কাবাব, সয়া শাম্মি কাবাব, আওয়াধি মাটন গালৌটি কাবাব, কাকোরি কাবাব, রমজান হালিম, আলুবোখরার কোপ্তা, খামিরি রুটি, উল্টো তাওয়া পরোটা ইত্যাদি থেকে নিজের পছন্দসই খাবার বেছে নিতে পারবেন অতিথিরা।
হায়াত সেন্ট্রিক 
কলকাতায় টি ফেস্ট
আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে ১৮ থেকে ২৫ মে হায়াত সেন্ট্রিক কলকাতায় চলবে টি ফেস্ট। তাতে থাকবে নানা ফ্লেভারের চা। লিকার চা, ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ ইত্যাদি চায়ের বিভিন্ন ধরন। দুধ চা, আইসড টি ইত্যা঩দিও পাবেন। চায়ের সঙ্গে টা হিসেবে থাকবে ভেজ ও ননভেজ প্ল্যাটার। তার মধ্যে ভেজ মেনুতে পাবেন টোফু বাও বান, ক্রিমি অ্যাভোকাডো অন সাওয়ার ডো টোস্টি ইত্যাদি। ননভেজ মেনুতে পাবেন সেচুয়ান চিকেন বাও বান, ক্রিমি অ্যাভোকাডো টোস্ট। এছাড়াও থাকবে বেলজিয়ান চকোলেট পেস্ট্রি, ময়েস্ট বানানা টি কেক, সিল্কি বিসকফ চিজকেক ইত্যাদি।
সোবিস্কো ফ্রেশ-এর 
নতুন স্টোর
নামি বিস্কুট কোম্পানি সোবিস্কো এবার রেস্তারাঁ স্টাইল স্টোর খুলল কলকাতায়। এখানে ফ্রেশ বেকারি আইটেম পাওয়া যাবে। পাঁচ ছ’টা টেবিল দিয়ে বসে খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে এই দোকানে। মেনুতে পাবেন নানা ধরনের কেক, স্যান্ডউইচ, চিজ স্ট্য ইত্যাদি। চকোলেট, স্ট্রবেরি, বাটারস্কচের মতো জনপ্রিয় ফ্লেভারের সেলিব্রেশন কেক পাবেন এখানে। সঙ্গে পাবেন ভেজ ও ননভেজ স্যান্ডউইচ। এছাড়াও টি কেক, স্লাইস কেক, প্যাটিস, বার্গার সহ নানারকম খাবার পাবেন এখানে।   

Advertisement
সম্পর্কিত সংবাদ