Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

রেস্তরাঁ-র খবর

নববর্ষ উপলক্ষ্যে এখানে পাবেন চিকেন থালি, থাকবে মুরগির ঝোল, আলু পোস্ত, ফিশ ফ্রাই সহ আরও অনেক পদ। মাটন থালিতে থাকবে কচি পাঁঠার ঝোল সহ আলু পোস্ত, ফিশ ফ্রাই ইত্যাদি।

রেস্তরাঁ-র   খবর
  • ১২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইয়েলো টার্টেল

Advertisement

নববর্ষ উপলক্ষ্যে এখানে পাবেন চিকেন থালি, থাকবে মুরগির ঝোল, আলু পোস্ত, ফিশ ফ্রাই সহ আরও অনেক পদ। মাটন থালিতে থাকবে কচি পাঁঠার ঝোল সহ আলু পোস্ত, ফিশ ফ্রাই ইত্যাদি। 
কাফে ড্রিফটার
এখানে পাবেন প্রন কাটলেট, কাসুন্দি চিকেন টিক্কা, ক্যালকাটা ফিশ ফ্রাই, পোস্ত দিয়ে মশলা চিজ বল, ছোলার ডাল ও লুচি, ভাতের সঙ্গে কষা মাংস ইত্যাদি।
 নারিশ ডাইন ইন
এখানে পয়লা বৈশাখের লাঞ্চ ও ডিনার বুফে থাকবে ৮৯৫ টাকায়। মেনুতে পাবেন শুক্তো, ছানার ডালনা, এঁচোড়ের ডালনা, চিকেন বিরিয়ানি, চিংড়ি ভরা পটোল, দই কাতলা ইত্যাদি। 
ভোজ কোম্পানি
এখানে ‘এসো বৈশাখে’ মেনুতে পাবেন আমপোড়ার শরবত, গন্ধরাজ চিকেন ফ্রাই, কচুপাতা দিয়ে চিংড়ি বা মুরগি, লোটে শিলে বাটা, দম পোলাও ইত্যাদি।   
কাফে অফবিট আপ দেয়ার
নববর্ষ উপলক্ষ্যে থাকবে আম পান্না, গন্ধরাজ ঘোল, গন্ধরাজ চিকেন ফ্রাই, কলকাতা ফিশ ফ্রাই, ছানার কোপ্তাকারি, মাটন কষা, মিষ্টি দই ইত্যাদি। 
ক্লাব ভার্দে
নববর্ষে বিশেষ বাঙালি মেনু থাকছে ক্লাবের মেপল রেস্তরাঁয়। পাবেন বড়ি দিয়ে লালশাক ভাজা, শুক্তো, নারকেলি ছোলার ডাল, পটোল পোস্ত, কাতলা সর্ষে, কষা মাংস, বোঁদের রায়তা ইত্যাদি।
আওয়াধ ১৫৯০
পয়লা বৈশাখ স্পেশাল মেনুতে থাকবে মুর্গ কালি মির্চ, হজরতগঞ্জ কিমা গোলগাপ্পে, তন্দুরি প্রন, মুর্গ ইরানি কাবাব, মুর্গ কোলমি কাবাব, আওয়াধি মাহি কাবাব, আচারি পনির টিক্কা ইত্যাদি।
চ্যাপ্টার টু
এখানে পাবেন বিশেষ মেনু। থাকবে পোচড স্যামন, স্যামন স্টেক, ব্রেইজড অক্টোপাস উইথ রেড ওয়াইন স্যস, ট্রাউট ইন বাটার পেপার গার্লিক স্যস সহ নানা পদ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ