Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ওটিপি, পিন শেয়ার না করার পরামর্শ রিজার্ভ ব্যাঙ্ক কর্তার

কেওয়াইসি সহ ব্যাঙ্কের নানা বিষয় নিয়ে গ্রাহকদের সচেতন করতে শুক্রবার ‘সচেতনতা শিবির’ অনুষ্ঠিত হল ফুলেশ্বরের মনসাতলায়।

ওটিপি, পিন শেয়ার না করার পরামর্শ রিজার্ভ ব্যাঙ্ক কর্তার
  • ২৩ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: কেওয়াইসি সহ ব্যাঙ্কের নানা বিষয় নিয়ে গ্রাহকদের সচেতন করতে শুক্রবার ‘সচেতনতা শিবির’ অনুষ্ঠিত হল ফুলেশ্বরের মনসাতলায়। ‘রি-কেওয়াইসি’ শীর্ষক এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের রিজিওনাল ডিরেক্টর শুধাংশু প্রসাদ সহ বিভিন্ন ব্যাঙ্কের শীর্ষকর্তারা। শুধাংশু প্রসাদ তাঁর ভাষণে বলেন, একটি নির্দিষ্ট সময়ের পর প্রত্যেক গ্রাহককে কেওয়াইসি আপডেট করাতে হয়। নাহলে ব্যাঙ্কের মাধ্যমে যে সব পরিষেবা পাওয়া যায়, তা থমকে যাবে। ডিজিটাল লেনদেন নিয়েও গ্রাহকদের সচেতন করেন তিনি। রিজার্ভ ব্যাঙ্কের এই শীর্ষস্থানীয় কর্তা বলেন, ব্যাঙ্ক কর্তৃপক্ষ কখনই গ্রাহকের কাছে ওটিপি, পিন ও পাসওয়ার্ড ইত্যাদি জানতে চায় না। সুতরাং এইসব তথ্য কাউকেই শেয়ার করবেন না। তিনি বলেন, যদি কোনও কারণে এটিএম থেকে টাকা তুলতে গিয়ে ট্রানজাকশন ফেল হয়, তাহলে এক থেকে পাঁচদিনের মধ্যে ওই টাকা গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত চলে আসবে। আর যদি ওই সময়ের মধ্যে গ্রাহক টাকা ফেরত না পান, তাহলে তাঁকে দিনপ্রতি ১০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ