Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রেজিনগর-বেলডাঙা রেল ক্রসিং উঠল, ট্রেনের গতি বাড়াতে চালু নয়া সাবওয়ে

দুর্ঘটনা রুখতে ও ট্রেনের গতি ঠিক রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল। তার মধ্যে অন্যতম হল ১০০ শতাংশ মানববিহীন রেল গেট বসানো।

রেজিনগর-বেলডাঙা রেল ক্রসিং উঠল, ট্রেনের গতি বাড়াতে চালু নয়া সাবওয়ে
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্ঘটনা রুখতে ও ট্রেনের গতি ঠিক রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল। তার মধ্যে অন্যতম হল ১০০ শতাংশ মানববিহীন রেল গেট বসানো। তাই অগ্রাধিকারের ভিত্তিতে দেশজুড়ে সমস্ত রেল জোনে লিমিটেড হাইট সাবওয়ে (এলএইচএস) তৈরির কাজ চলছে। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে অত্যাধুনিক এলএইচএস তৈরির কাজ শেষ। শিয়ালদহ ডিভিশনের ট্রেনগুলির গতিবৃদ্ধিতে এই স্থায়ী পরিকাঠামো বিশেষ সহায়ক হবে বলে মনে করছেন রেলকর্তারা। মুর্শিদাবাদ জেলার রেজিনগর ও বেলডাঙার মধ্যে এলএইচএস নির্মাণ হয়েছে। ইতিমধ্যেই তা সফলভাবে চালু।

Advertisement

এর ফলে অতি ব্যস্ত এই এলাকায় থাকা ১০৫/ই লেভেল ক্রসিং পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। নতুন এই ব্যবস্থায় ট্রেন আসা-যাওয়ার সময় রেলগেট আর নামছে না। সড়কপথে দীর্ঘসময় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হচ্ছে না। সবমিলিয়ে সড়ক ও রেল এই উভয় পরিবহণ ক্ষেত্রে বাড়তি গতির সঞ্চার হয়েছে। এর ফলে ওই এলাকার মানুষের আর্থ-সামাজিক পরিস্থিতি আগের তুলনায় ইতিবাচক হয়েছে বলে রেল কর্তৃপক্ষের দাবি। জানা গিয়েছে, এই কাজ করতে গিয়ে রেলের ইঞ্জিনিয়ারদের প্রাথমিকভাবে বড়োসড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। কারণ সাবওয়ের জন্য কংক্রিটের নির্মাণ গতবছর মার্চ মাসে সম্পন্ন হয়েছিল। কিন্তু এই এলাকা দিয়ে আবার জলের পাইপ গিয়েছে। আর সেইসমস্ত বাধা পেরিয়ে সাবওয়েতে জল জমা সংক্রান্ত জটিলতা কাটিয়ে এলএইচএস স্বার্থক রূপ পেয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ