Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিয়োগ দুর্নীতি: ইডির মামলা থেকে রেহাই চেয়ে সপরিবারে হাইকোর্টের দ্বারস্থ মানিক

নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। ওই নিয়োগ দুর্নীতিতে ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে সপরিবারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

নিয়োগ দুর্নীতি: ইডির মামলা থেকে রেহাই  চেয়ে সপরিবারে হাইকোর্টের দ্বারস্থ মানিক
  • ২৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। ওই নিয়োগ দুর্নীতিতে ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে সপরিবারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। কিন্তু সোমবার তাঁদের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট। উল্টে আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে ইডিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। তার পরের এক সপ্তাহের মধ্যে মানিক ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী ও পুত্র উত্তর দেবেন। নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে মানিক ভট্টাচার্য, তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং ছেলে সৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে। ২০২২ সালের ১১ অক্টোবর নিয়োগ দুর্নীতি মামলায় মানিককে গ্রেপ্তার করেছিল ইডি। গতবছরের সেপ্টেম্বরে তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেয় হাইকোর্ট। জামিন পেয়েছেন স্ত্রী-পুত্রও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ