Bartaman Logo
২৯ মে, ২০২৬

স্কুলে খবরের কাগজ পাঠ আবশ্যিক, নির্দেশ উত্তরপ্রদেশ সরকারের

দিন দিন বাড়ছে মুঠোফোনের আসক্তি। হাত থেকে ফোন সরালেও টিভি বা কম্পিউটারের সামনে থেকে স্কুল পড়ুয়াদের সরাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন অভিভাবকরা।

স্কুলে খবরের কাগজ পাঠ আবশ্যিক, নির্দেশ উত্তরপ্রদেশ সরকারের
  • ২৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০

লখনউ: দিন দিন বাড়ছে মুঠোফোনের আসক্তি। হাত থেকে ফোন সরালেও টিভি বা কম্পিউটারের সামনে থেকে স্কুল পড়ুয়াদের সরাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন অভিভাবকরা। এই পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের পড়ার অভ্যাস, চিন্তাভাবনার পরিসর বাড়াতে নয়া পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার। এবার থেকে প্রতিদিন স্কুলে সংবাদপত্র পাঠ আবশ্যিক। এনিয়ে গত ২৩ ডিসেম্বর একটি নির্দেশিকা জারি করেছেন উত্তরপ্রদেশ সরকারের অতিরিক্ত মুখ্যসচিব (প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা দপ্তর) পার্থসারথি সেনশর্মা। 

Advertisement

এই নির্দেশিকায় বলা হয়েছে, স্কুলে প্রতিদিন প্রার্থনার সময় ১০ মিনিটের সময় বরাদ্দ থাকবে। পালা করে খবরের কাগজ থেকে সম্পাদকীয়র গুরুত্বপূর্ণ  বিষয়, দেশ, বিদেশ ও খেলার নানা খবর পড়বে ছাত্র-ছাত্রীরা। প্রতিদিন সংবাদপত্র পড়ার উপকারিতার কথাও উল্লেখ করা হয়েছে ওই নির্দেশিকায়। বলা হয়েছে, এর মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের মনোযোগ বাড়বে। সাধারণ জ্ঞান বাড়বে। ভবিষ্যতের কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় এর সুফল মিলবে। দৈনিক পড়ার অভ্যাস ছোটোদের শব্দভাণ্ডারও সমৃদ্ধ করবে। তাদের লেখার হাত আরও মজুবত হবে। বর্তমানে চারদিকে ভুয়ো খবরের রমরমা। খবরের কাগজ পড়লে তাদের চিন্তাভাবনা আরও উন্নত হবে। নিজেরাই ঠিক-ভুলের ফারাক করতে পারবে।

সম্পর্কিত সংবাদ