Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শক্তিশালী হায়দরাবাদের বিরুদ্ধে আজ কঠিন চ্যালেঞ্জ রাজস্থানের

গতবারের আইপিএলের রানার্স-আপ সানরাইজার্স হায়দরাবাদ। ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল কমলা-ব্রিগেডের

শক্তিশালী হায়দরাবাদের বিরুদ্ধে আজ কঠিন চ্যালেঞ্জ রাজস্থানের
  • ২৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: গতবারের আইপিএলের রানার্স-আপ সানরাইজার্স হায়দরাবাদ। ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল কমলা-ব্রিগেডের। আক্ষেপ মেটাতে এবার তারা বদ্ধপরিকর। সেই লক্ষ্যে রবিবার ঘরের মাঠ উপ্পলে ক্রোড়পতি লিগে অভিযান শুরু করছেন প্যাট কামিন্সরা। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। 

Advertisement

গত মরশুমে প্যাট কামিন্সের নেতৃত্বে দুরন্ত ছন্দে দেখা গিয়েছিল সানরাইজার্সদের। তাই প্যাট কামিন্স, ট্রাভিস হেড, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেনের কোর গ্রুপ ধরে রেখেছে কমলা ব্রিগেড। সেই সঙ্গে মেগা নিলামে অন্তর্ভুক্তি ঘটেছে ঈশান কিষান, হার্শল প্যাটেল, মহম্মদ সামির। ব্যাটিং-বোলিংয়ে টিমের ভারসাম্য দারুণ। টপ অর্ডারে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান দাঁড়িয়ে গেলে প্রতিপক্ষের কপালে দুঃখ রয়েছে। লোয়ার অর্ডারে ক্লাসেন এই মুহূর্তে টি-২০ ফরম্যাটের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটার। নীতীশ রেড্ডিও গত মরশুমে স্বপ্নের ফর্মে ছিলেন। হায়দরাবাদের বোলিংও বেশ শক্তিশালী। স্পিন বিভাগে রাহুল চাহার, অ্যাডাম জাম্পারা ভরসা দিতে তৈরি। অজি অধিনায়ক কামিন্সের অভিজ্ঞতাও দলের সম্পদ।
রাজস্থান রয়্যালসও ছেড়ে কথা বলবে না। যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেলরা রয়েছেন ব্যাট হাতে। তবে সঞ্জু স্যামসন প্রথম তিন ম্যাচে আঙুলের চোটের জন্য নেই। তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন রিয়ান পরাগ। পেস আক্রমণের নেতৃত্বে জোফ্রা আর্চার। স্পিন বিভাগে ভরসা জোগাতে তৈরি ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, কুমার কার্তিকেয়। পাশাপাশি কোচ হিসেবে রাহুল দ্রাবিড় যোগ দিয়েছেন রয়্যালসে। ডাগ-আউটে তাঁর অভিজ্ঞতাই বড় ভরসা তাদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ