Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ রাত থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, নিম্নচাপের ভ্রূকুটি, প্রভাব চলবে শনিবার সকাল পর্যন্ত

নিম্নচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। মনে করছেন আবহাওয়াবিদরা। নিম্নচাপের জন্য শনিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশি মাত্রার বৃষ্টি চলবে। তারপর বৃষ্টিপাত কিছুটা কমলেও থাকবে নিম্নচাপের প্রভাব।

আজ রাত থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, নিম্নচাপের ভ্রূকুটি, প্রভাব চলবে শনিবার সকাল পর্যন্ত
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিম্নচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। মনে করছেন আবহাওয়াবিদরা। নিম্নচাপের জন্য শনিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশি মাত্রার বৃষ্টি চলবে। তারপর বৃষ্টিপাত কিছুটা কমলেও থাকবে নিম্নচাপের প্রভাব। সোমবার ২৮ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঝাড়খণ্ডের কিছু জায়গায় শুক্রবার থেকে রবিবার   পর্যন্ত অতিভারী বৃষ্টি চলবে। জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। বেশি বৃষ্টিতে নদীর জলস্তর বাড়তে পারে। জলমগ্ন হতে পারে কিছু নিচু এলাকা। মাঠের ফসলের ক্ষতি হতে পারে এইসময়। এসব নিয়ে দপ্তর সতর্কও করেছে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূল এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

Advertisement

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, শুক্রবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হবে। তার আগেই তৈরি হবে ঘূর্ণাবর্ত। একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটির সঙ্গে সেটি মিশে যাবে। 
আজ, বৃহস্পতিবার উপকূলবর্তী দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। জারি হয়েছে ‘কমলা’ সতর্কতা। শুক্রবার কমলা সতর্কতা থাকছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার জন্য। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে নদীয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। শুক্রবার ভারী বৃষ্টির এলাকার ব্যাপ্তি বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ