Bartaman Logo
১০ জুন, ২০২৬

আজও জলবন্দি মুম্বই, অন্তত ২৫০ উড়ান চলাচলে বিলম্ব

গত কয়েকদিন থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে মুম্বইয়ে। আজ, মঙ্গলবারও তা থামার কোনও লক্ষণ নেই। বরং বাড়ছে তেজ । যার জেরে বিপর্যস্ত বাণিজ্য নগরী।

আজও জলবন্দি মুম্বই, অন্তত ২৫০ উড়ান চলাচলে বিলম্ব
  • ১৯ আগস্ট, ২০২৫ ১২:০৮
Prefer us on Google

মুম্বই: গত কয়েকদিন থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে মুম্বইয়ে। আজ, মঙ্গলবারও তা থামার কোনও লক্ষণ নেই। বরং বাড়ছে তেজ । যার জেরে বিপর্যস্ত বাণিজ্য নগরী। শহরের কোথাও হাঁটু পর্যন্ত জল জমে গিয়েছে। কোথাও বা জল কোমর সমান। যার জের ব্যাহত মুম্বই ও শহরতলির বিস্তীর্ণ এলাকার যান চলাচল। বেশ কিছু বাসের রুটের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। বহু লাইনে জল জমে যাওয়ায় ব্যাহত ট্রেন চলাচলও। অন্তত ২০ থেকে ৩০ মিনিট দেরিতে চলছে শহরের লাইফ লাইন লোকাল ট্রেন। 

Advertisement

গতকালের মতো এদিনও বৃষ্টির ব্যাপক প্রভাব পড়েছে উড়ান পরিষেবার উপরে। দৃশ্যমানতার সমস্যায় সকাল থেকে অন্তত ২৫০টি উড়ান চলাচলে দেরি হয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে ট্রাভেল অ্যাডভাইজারি জারি করা হয়েছে একাধিক উড়ান সংস্থার তরফেও।
আজও মুম্বইয়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জারি হয়েছে লাল সতর্কতা। যার পরিপ্রেক্ষিতে এদিনও শহরের সমস্ত স্কুল ও কলেজে আগেভাগেই ছুটি ঘোষণা করা হয়। বন্ধ সমস্ত সরকারি, আধা সরকারি ও পুরসভার দপ্তর। নিরাপত্তার কথা মাথায় রেখে বেসরকারি সংস্থার কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ দিয়েছে প্রশাসন।

Advertisement
সম্পর্কিত সংবাদ