Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬

ভোটমুখী বাংলাকে উপহার রেলের

ভোটমুখী বাংলাকে উপহার দিচ্ছে রেল। আজ, শনিবার পুরুলিয়া থেকে দিল্লির আনন্দবিহার টার্মিনাল পর্যন্ত নতুন এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভোটমুখী বাংলাকে উপহার রেলের
  • ১৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটমুখী বাংলাকে উপহার দিচ্ছে রেল। আজ, শনিবার পুরুলিয়া থেকে দিল্লির আনন্দবিহার টার্মিনাল পর্যন্ত নতুন এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পরিকাঠামোগত মানোন্নয়ন হওয়া রাজ্যের মোট ছ’টি স্টেশনেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়েছে রেলমন্ত্রক। একইসঙ্গে রেল জানিয়েছে যে, বেলদা-দাঁতন থার্ড লাইন প্রকল্পেও অনুমোদন মিলেছে। বাংলার যে ছ’টি স্টেশনের আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেগুলি হল কামাখ্যাগুড়ি, তমলুক, হলদিয়া, বীরভূম, আরা এবং সিউরি। প্রসঙ্গত, অমৃত ভারত প্রকল্পের আওতায় রাজ্যের ১০১টি স্টেশনের  পরিকাঠামোগত মানোন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই খাতে খরচ হবে সাড়ে তিন হাজার কোটি টাকার কিছু বেশি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ