Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উচ্চ মাধ্যমিকে নজরকাড়া ফল,পুলিস অফিসার হওয়ার স্বপ্ন রাধিকার

আর্থিক প্রতিবন্ধকতা কাটিয়ে উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের নজির গড়েছে বালাপুর হাইস্কুলের ছাত্রী রাধিকা রবিদাস।

উচ্চ মাধ্যমিকে নজরকাড়া ফল,পুলিস অফিসার হওয়ার স্বপ্ন রাধিকার
  • ১০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তপন: আর্থিক প্রতিবন্ধকতা কাটিয়ে উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের নজির গড়েছে বালাপুর হাইস্কুলের ছাত্রী রাধিকা রবিদাস। উচ্চ মাধ্যমিকে সে ৪৫৫ নম্বর পেয়েছে। নুন আনতে পান্তা ফুরনোর মতো পরিবার থেকে বেড়ে ওঠা রাধিকার স্বপ্ন পুলিস অফিসার হওয়ার। আপাতত ভূগোল বিষয় নিয়ে উচ্চশিক্ষায় এগতে চায় সে।

Advertisement

রাধিকার বাবা মিনেশ রবিদাস দিনমজুর। রাধিকার এক ভাই আছে। আর  বাবা-মা। মেয়ের টিউশন ফি, বইখাতা কেনা, পড়াশোনার খরচ সামলাতে মিনেশকে নিতে হয়েছে ঋণও। রাধিকার বাবা বলেন, মেয়ের  সাফল্যে আমরা খুশি। কিন্তু আর্থিক দিক থেকে খুবই সমস্যায় আছি। মেয়েকে উচ্চমাধ্যমিক পাশ করাতে অনেক ধার হয়েছে। মেয়ের কলেজে পড়ার অর্থ কীভাবে জোগার করব, বুঝতে পারছি না। প্রশাসন পাশে দাঁড়ালে অনেকটাই সুবিধা হতো। 
 মার্কশিট হাতে রাধিকা রবিদাস।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ