Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ধাক্কা শেয়ার বাজারে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ৫০ শতাংশ শুল্ক আরোপ হওয়ার  আগেই ধস নেমেছিল শেয়ার বাজারে। বুধবার কার্যকর হয়েছে মার্কিন শুল্ক।

ধাক্কা শেয়ার বাজারে
  • ২৯ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ৫০ শতাংশ শুল্ক আরোপ হওয়ার  আগেই ধস নেমেছিল শেয়ার বাজারে। বুধবার কার্যকর হয়েছে মার্কিন শুল্ক। ওই দিন বাজার বন্ধ ছিল। বৃহস্পতিবার বাজার খুলতেই কাপড়, চর্ম, রত্ন, ও গহনা প্রস্তুতকারী সংস্থার শেয়ার পড়তে শুরু করে।  গত দুটি সেশনে বম্বে স্টক এক্সচেঞ্চর সূচক সেনসেক্স দেড় হাজারের বেশি পয়েন্ট পড়েছে। এরফলে সবমিলিয়ে ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে লগ্নিকারীদের। বৃহস্পতিবার সেনসেক্স  ৮০,০৮০.৫৭ পয়েন্টে থামে। পতন ৭০৬ পয়েন্টের।  অন্যদিকে, নিফটি ২১১ পয়েন্ট পড়েছে। দিনের শেষে এই সূচক শেষ করে ২৪,৫০০.৯০ পয়েন্টে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ