Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুলকার ‘রূপী’ টোটো আটক ময়নাগুড়িতে

ময়নাগুড়িতে মডিফায়েড টোটো আটক করল ময়নাগুড়ি থানার ট্রাফিক বিভাগ। মডিফাই করা অংশ থানা চত্বরে কাটার পর ছাড়া হল টোটো।

পুলকার ‘রূপী’ টোটো আটক ময়নাগুড়িতে
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়িতে মডিফায়েড টোটো আটক করল ময়নাগুড়ি থানার ট্রাফিক বিভাগ। মডিফাই করা অংশ থানা চত্বরে কাটার পর ছাড়া হল টোটো।

Advertisement

টোটোচালক তার টোটো মডিফাই করে স্কুলের ছাত্র-ছাত্রীদের স্কুলে নিয়ে যেত। অতিরিক্ত মুনাফার আশায় ১১জন ছাত্রছাত্রীকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য নিজের টোটো মডিফাই করে। প্রশাসনের একাধিকবার ধরপাকড়, নিষেধাজ্ঞা জারির পরেও হুঁশ ফেরেনি কিছু টোটোচালকদের। শুক্রবার এমনই এক টোটো আটক করল ময়নাগুড়ি থানার ট্রাফিক বিভাগ। টোটোচালকের নাম হলেন রায়। তাঁর বাড়ি ব্রহ্মপুরে। তিনি স্বীকার করে নিয়েছেন পাঁচ হাজার টাকা খরচ করে তিনি টোটো মডিফাই করেছেন। এই মডিফাই করার ফলে বাড়তি স্থান টোটোর পিছনে তৈরি করা হয়েছে। যেখানে অতিরিক্ত ছাত্রছাত্রীদের স্কুলে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। 
এই বিষয় নিয়ে ট্রাফিক ওসি অতুলচন্দ্র দাস বলেন, একদিকে গাড়ি মডিফাই করা আইনত অপরাধ। তার ওপর তিনি যেভাবে টোটো তৈরি করেছেন তাতে সামনে অন্য গাড়ি চলে এলে ব্রেক করলে যেমন বিপদ ঘটতে পারে। তেমনই পিছন থেকে কোনও গাড়ি ধাক্কা মারলে ছাত্র-ছাত্রীরা বিপদের মুখে পড়বে। আমরা টোটো আটক করে সেই বাড়তি স্থানগুলি কেটে দিয়েছি। আমাদের নজরদারি চলছে। আগেও মডিফাই করার কারণে টোটো আটক করা হয়েছিল। একটি টোটো ভিন্টেজ গাড়ির রূপ দেওয়া হয়েছিল। সেটাও আটক করা হয়েছিল।
হলেন রায় বলেন, প্রশাসনের যে নিয়ম সেটা আমি জানতাম না। ভেবেছিলাম বেশি করে যাত্রী নেওয়া যাবে। সে কারণেই টোটো মডিফাই করেছিলাম।

Advertisement
সম্পর্কিত সংবাদ