Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

১৫ হাজার জুটমিল শ্রমিকের পদোন্নতি, সিদ্ধান্ত শ্রমদপ্তরের

বুধবার শ্রমদপ্তর রাজ্যের ৪০টি জুটমিলের প্রায় ১৫ হাজার শ্রমিককে স্পেশাল বদলি ও স্থায়ী কর্মী পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

১৫ হাজার জুটমিল শ্রমিকের  পদোন্নতি, সিদ্ধান্ত শ্রমদপ্তরের
  • ৩ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বারাকপুর: বুধবার শ্রমদপ্তর রাজ্যের ৪০টি জুটমিলের প্রায় ১৫ হাজার শ্রমিককে স্পেশাল বদলি ও স্থায়ী কর্মী পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত ঐতিহাসিক বলেই মনে করে প্রশাসন। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে ২০২৪ সালের ৩ জানুয়ারি স্বাক্ষরিত ত্রিপাক্ষিক চুক্তির ভিত্তিতে। শ্রমমন্ত্রী মলয় ঘটকের সভাপতিত্বে ওই ত্রিপাক্ষিক বৈঠকেই পদোন্নতি সংক্রান্ত তিনদশকের পুরনো জট কাটে। পদোন্নতির মানদণ্ড হল—১৫ বা ২০ বছরের চাকরি এবং ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে প্রতিবছর কমপক্ষে ৭০ শতাংশ হাজিরা। সূত্রের খবর, ত্রিপাক্ষিক চুক্তিলঙ্ঘন ঠেকাতে শীঘ্রই একটি নজরদারি ব্যবস্থা চালু করতে পারে রাজ্য সরকার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ