Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রিয়াঙ্কার প্রত্যাবর্তন

‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই বিষয়ে জল্পনা ছিলই। এবার তাতেই সিলমোহর পড়ল। ছবির সঙ্গে সরাসরি যুক্ত এক সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, প্রিয়াঙ্কা ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

প্রিয়াঙ্কার প্রত্যাবর্তন
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই বিষয়ে জল্পনা ছিলই। এবার তাতেই সিলমোহর পড়ল। ছবির সঙ্গে সরাসরি যুক্ত এক সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, প্রিয়াঙ্কা ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। অর্থাৎ ‘কৃষ ৪’ ছবিতে প্রিয়ার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। প্রায় ছ’বছর পর এস এস রাজামৌলির ‘বারাণসী’ ছবির মাধ্যমে ভারতীয় ছবিতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। সেই ছবির কাজ চলছে পুরোদমে। এই শ্যুটিং শেষ হলেই পরের ছবির জন্য প্রস্তুতি শুরু করবেন ‘দেশি গার্ল’। ‘কৃষ ৪’ ছবির হাত ধরে পরিচালকের ব্যাট ধরবেন হৃতিক। ফলে সেই ছবিতে প্রিয়াঙ্কার কাজ করা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনুরাগীরা। ২০২৭ সালে মুক্তি পাবে এই ছবিটি। ইতিমধ্যে শ্যুটিং শুরু হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ