Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ইজরায়েলগামী ডাক পরিষেবা বন্ধ

যুদ্ধের আবহে ফের ইজরায়েলগামী সব রকমের চিঠি ও পার্সেল বুকিং বাতিল করছে ডাকবিভাগ। বিমান চলাচল অনিয়মিত হওয়ায় এবং বিকল্প ব্যবস্থা না থাকার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইজরায়েলগামী ডাক পরিষেবা বন্ধ
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুদ্ধের আবহে ফের ইজরায়েলগামী সব রকমের চিঠি ও পার্সেল বুকিং বাতিল করছে ডাকবিভাগ। বিমান চলাচল অনিয়মিত হওয়ায় এবং বিকল্প ব্যবস্থা না থাকার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নতুন করে এখন আর বুকিং করা যাবে না। যে চিঠি বা পার্সেলের ইতিমধ্যেই বুকিং হয়ে রয়েছে, কিন্তু ভারতীয় সীমান্ত পার হয়নি, সেগুলি দপ্তরের অধীনেই থাকবে। পরবর্তীকালে পরিস্থিতি স্বাভাবিক হলে তা পাঠানো হবে। তবে যাঁরা সেগুলি ফেরত নিতে চান, তাঁদের লিখিত আবেদন করতে হবে বলে জানিয়েছে ডাকবিভাগ। প্রসঙ্গত, এর আগেও যুদ্ধের আবহে ইজরায়েলগামী ডাক পরিষেবা বন্ধ রেখেছিল ভারতীয় ডাকবিভাগ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ