Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

আগামী মাসে ডাক ও পেনশন আদালত বসতে চলেছে রাজ্যে

পশ্চিমবঙ্গের গ্রাহকদের জন্য ডাক আদালত বসাতে চলেছে ডাকবিভাগ। এ রাজ্যের পাশাপাশি আন্দামান-নিকোবর এবং সিকিমের গ্রাহকরাও এতে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সার্কেল।

আগামী মাসে ডাক ও পেনশন আদালত বসতে চলেছে রাজ্যে
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গের গ্রাহকদের জন্য ডাক আদালত বসাতে চলেছে ডাকবিভাগ। এ রাজ্যের পাশাপাশি আন্দামান-নিকোবর এবং সিকিমের গ্রাহকরাও এতে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সার্কেল। আগামী ১৭ মার্চ সকাল সাড়ে ১১টায় পশ্চিমবঙ্গ সার্কেলের সদর দপ্তর ‘যোগাযোগ ভবন’-এ এই আদালত বসবে। গ্রাহকরা অংশ নেবেন অনলাইনে। ডাকবিভাগের বিরুদ্ধে গ্রাহকদের দীর্ঘদিন ধরে যে অভিযোগগুলি জমা হয়েছে এবং নিষ্পত্তি হয়নি, সেই বিষয়ে ওই আদালতে নালিশ জানাতে পারবেন গ্রাহকরা। জানানো যাবে পেনশন সংক্রান্ত অভিযোগও। তবে আদালতে বিচারাধীন কোনো বিষয় এখানে আনা যাবে না। যাঁরা অভিযোগ জানাতে চান, তাঁদের আগামী ৩ মার্চের মধ্যে তা ই-মেলে বা ডাকযোগে পাঠাতে হবে। চিঠি আসবে ‘এসসি দাস, এডিপিএস (সিএস), অফিস অব চিফ পোস্ট মাস্টার জেনারেল, ওয়েস্ট বেঙ্গল সার্কেল, পি-৩৬, সিআর অ্যাভিনিউ, কলকাতা-১২’ ঠিকানায়। ই-মেল পাঠাতে হবে [email protected] অথবা [email protected] ঠিকানায়। সঙ্গে দিতে হবে মোবাইল নম্বর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ