Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ভিন্ন ভিন্ন প্রোফাইলে সুনির্দিষ্ট বয়ানে পোস্ট! পহেলগাঁও হামলা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

ছয় লাইনের নির্দিষ্ট একটি বয়ান। আর সেই লেখা ছড়িয়ে দেওয়া হচ্ছে সমাজমাধ্যমে। চলছে রটনা। এমনকি উস্কানিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে বিভিন্ন প্রোফাইল থেকে।

ভিন্ন ভিন্ন প্রোফাইলে সুনির্দিষ্ট বয়ানে পোস্ট! পহেলগাঁও হামলা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ
  • ২৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছয় লাইনের নির্দিষ্ট একটি বয়ান। আর সেই লেখা ছড়িয়ে দেওয়া হচ্ছে সমাজমাধ্যমে। চলছে রটনা। এমনকি উস্কানিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে বিভিন্ন প্রোফাইল থেকে। ধর্মীয় মেরুকরণের আঙ্গিকে কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনাকে রাজনীতির মোড়ক দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ।

Advertisement

পহেলগাঁওয়ের ঘটনা নিয়েসমাজমাধ্যমেবিভিন্ন ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে মতামত একটি নির্দিষ্ট ফরম্যাট কেন্দ্রিক হওয়ায় প্রশ্ন উঠে গিয়েছে। ওই বয়ানে উল্লেখ করা হয়েছে, ‘আমার পাড়ায় থাকে একজন, হানিমুনে গিয়েছিলেন, আর ফিরলেন না...কারণ তিনি হিন্দু।...অনেক তো হল। নিজের অস্তিত্ব বাঁচান।’কেন এক বয়ানে অনেকের ফেসবুক পোস্ট—তা নিয়ে কৌতুহল বেড়েছে। এমনকী এটাও লক্ষ্য করা গিয়েছে, অধিকাংশ ক্ষেত্রে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে। রাতারাতি বিভিন্ন নামে ফেসবুক, এক্স হ্যান্ডেলে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। ওই সমস্ত ফেসবুক অ্যাকাউন্টের তথ্য তৃণমূলের হাতে এসেছে। তাতে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে, পহেলগাঁওয়ের হৃদয়বিদারক ঘটনা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করে ভুল ধারনা তৈরির চেষ্টা চলছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, মানুষকে বোকা ভাবছে ওরা। অধিকাংশ ভুয়ো অ্যাকাউন্ট থেকে মিথ্যা রটনা চলছে। তাই এব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশ ভট্টাচার্য বলেন, সবার পাড়া থেকে একই ব্যক্তি হানিমুনে গিয়েছিলেন? কেন মানুষকে ভুল বোঝানো হচ্ছে? ওই অ্যাকাউন্টগুলি থেকে যে পোস্ট করা হয়েছে, তাতে সবার বয়ান এক। ফলে সকলের ঠিকানাও কী এক! কেমন যেন ঠেকছে। সামাজিক মাধ্যমের ভুল বার্তা থেকে সকলে সতর্ক ও সজাগ থাকুন।

Advertisement
সম্পর্কিত সংবাদ